দেশের বাজারে গেমারদের জন্য নতুন ল্যাপটপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪, ২০:১৮আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ২০:১৮

দেশের বাজারে গেমারদের জন্য নতুন ল্যাপটপ লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এআই পাওয়ারড লেনোভো লিজিয়ন প্রো ৭ আই গেমিং ল্যাপটপ যা হাই পারফরম্যান্স এবং অত্যাধুনিক গেমিং প্রযুক্তির সমন্বয়ে ব্যবহারকারীকে নতুন এক অভিজ্ঞতা প্রদান করবে।

১৪ জেনারেশনের ইন্টেল কোর আইনাইন-১৪৯০০এইচএক্স ৫.৮ গিগাহার্জ প্রসেসর, ৩২ জিবি ডিডিআরফাইভ র‍্যাম এবং ১ টিবি এনভিএমই জেন ৪ এসএসডি এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে যা নিরবিচ্ছিন্ন মাল্টিটাস্কিং এবং দ্রুত ডেটা অ্যাক্সেস নিশ্চিত করে। রয়েছে ১০০% ডিসিআই-পি৩ সহ ১৬ ইঞ্চির আইপিএস অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে যার ব্রাইটনেস ৫০০ নিটস এবং রিফ্রেশ রেট ২৪০ হার্টজ। ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্লু-লাইট ফিচার।   

এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ১৬জিবি গ্রাফিক্স কার্ড, জিসিঙ্ক প্রযুক্তি, উন্নত কর্মক্ষমতার জন্য জিপিইউতে ৬৮৬ এআই টপস রয়েছে এতে। ফলে গেমিং এবং ক্রিয়েটিভ কাজ হবে মসৃণ। এছাড়াও ল্যাপটপটিতে রয়েছে এআইচিপ: এলএ২-কিউ, নাহিমিক অডিও এবং স্মার্ট অ্যামপ্লিফায়ার, গোপনীয়তা রক্ষার জন্য ই-শাটারযুক্ত ১০৮০পি ফুলএইচডি ক্যামেরা, ওয়াইফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, পার কি আরজিবি ব্যাকলিট কি-বোর্ড সহ আরও নানা ফিচার। রয়েছে হাইব্রিড থার্মাল সলিউশন যা হেভি গেমিং সেশনের সময়ও সিস্টেমকে ঠান্ডা ও কর্মক্ষম রাখে।

২ বছরের ওয়্যারেন্টি সুবিধা পাওয়া যাবে ল্যাপটপটিতে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবককে তুলে নেওয়ার সময় ডিবি পুলিশের চার সদস্যকে গণপিটুনি
যুবককে তুলে নেওয়ার সময় ডিবি পুলিশের চার সদস্যকে গণপিটুনি
নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ
নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ
বার্গেসের আত্মঘাতী গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র
বার্গেসের আত্মঘাতী গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র
মধ্যবিত্ত ছাড়া জুলাই আরেকটা বড় আকারের ‘শাপলা’ হতো: মাহফুজ আলম  
মধ্যবিত্ত ছাড়া জুলাই আরেকটা বড় আকারের ‘শাপলা’ হতো: মাহফুজ আলম  
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত