গুগলের নতুন ফিচার: চোরের হাত থেকে ফোন বাঁচাতে এআই লক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২০

গত কয়েকটি অ্যান্ড্রয়েড সংস্করণে গুগল নিরাপত্তা ও গোপনীয়তায় বড় পরিবর্তন এনেছে। সম্প্রতি গুগল কিছু নতুন অ্যান্টি-থেফট ফিচার চালু করেছে। এই ফিচারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ফোন চুরি হলে তা উদ্ধার করতে সাহায্য করে, অথবা অন্ততপক্ষে ফোনের ডেটা সুরক্ষিত থাকে।

উদাহরণস্বরূপ, থেফট ডিটেকশন লক; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোন ছিনিয়ে নেওয়ার মতো অস্বাভাবিক নড়াচড়া শনাক্ত করে সঙ্গে সঙ্গে স্ক্রিন লক করে দেয়, যাতে অননুমোদিত প্রবেশ বন্ধ হয়ে যায়।

যেভাবে 'থেফট ডিটেকশন লক' চালু করবেন
সেটিংস>গুগল> সিলেক্ট অল সার্ভিসেস> নিচের দিকে গিয়ে থেফট প্রটেকশন লকটি অন করে দিন।

একইভাবে আরেকটি ফিচার হচ্ছে—রিমোট লক। এটির মাধ্যমে ফোনটি চুরি হয়ে গেলে ব্যবহারকারী শুধু নিজের ফোন নম্বর ও দ্রুত একটি ভেরিফিকেশন ধাপ ব্যবহার করে দূর থেকেই ফোন লক করতে পারবেন।

এছাড়া রয়েছে অফলাইন ডিভাইস লক—যা ফোনে দীর্ঘ সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়।

যেভাবে 'রিমোট লক' চালু করবেন
সেটিংস> গুগল অল সার্ভিসেস> থেফট প্রটেকশন অপশনটি অনে করে দিন।

/ইএইচ/
সম্পর্কিত
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
যে রোবটের কারণে চাকরি যাচ্ছে, তারাই এবার এআইয়ের বিরুদ্ধে রাস্তায়
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
সর্বশেষ খবর
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
শক্ত পানিতে চুল ধুলে কি সত্যিই ক্ষতি হয়? যা জানা জরুরি
শক্ত পানিতে চুল ধুলে কি সত্যিই ক্ষতি হয়? যা জানা জরুরি
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
ইউরোপের লিগ মাতানো ফুটবলারদের নিয়ে হবে ফিফা আসিয়ান কাপ
ইউরোপের লিগ মাতানো ফুটবলারদের নিয়ে হবে ফিফা আসিয়ান কাপ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ