ক্রোমে গুরুতর নিরাপত্তা ত্রুটি, আপডেট দিতে বলছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ১০:৪১ আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১০:৪১

বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। সংস্থাটি জানিয়েছে, ব্রাউজারটিতে গুরুতর একটি দুর্বলতা শনাক্ত হয়েছে, যা কাজে লাগিয়ে হ্যাকাররা জিরো-ডে (Zero-Day) হামলা চালাতে পারে। ইতোমধ্যে এই ত্রুটি বাস্তবেও ব্যবহৃত হয়েছে বলে দাবি করেছে গুগল।

কী এই জিরো-ডে ঝুঁকি?

জিরো-ডে আক্রমণ এমন এক ধরনের সাইবার হামলা, যেখানে সফটওয়্যারের অজানা দুর্বলতাকে কাজে লাগানো হয়। যার সমাধান আগে থেকে প্রস্তুত থাকে না। ফলে কতজন ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা নির্ধারণ করাও কঠিন হয়ে পড়ে।

কোন ত্রুটি ধরা পড়েছে?

গুগলের প্রকাশিত তথ্য অনুযায়ী, CVE-2026-3909 কোডনামে পরিচিত এই নিরাপত্তা ত্রুটি ক্রোমের স্কিয়া গ্রাফিক্স ইঞ্জিনে রয়েছে। স্কিয়া মূলত ওয়েব পেজের গ্রাফিক্স ও ভিজ্যুয়াল রেন্ডারিংয়ের কাজ করে।

এই ত্রুটিটি “out-of-bounds write” ধরনের, যা ব্যবহার করে— ব্রাউজার ক্র্যাশ করানো যেতে পারে, অথবা দূর থেকে ক্ষতিকর কোড চালানো সম্ভব।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের সুরক্ষার স্বার্থে আপাতত এই বাগের বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। অধিকাংশ ব্যবহারকারী আপডেট ইনস্টল করার পরই বিস্তারিত প্রকাশ করা হবে, যাতে হ্যাকাররা সুযোগ না পায়।

আপডেটটি ধাপে ধাপে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তাই ব্যবহারকারীদের নিজে থেকে ক্রোম আপডেট চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।

কী করতে হবে ব্যবহারকারীদের?

গুগল দ্রুত এই সমস্যার সমাধানে আপডেট প্রকাশ করেছে। ব্যবহারকারীদের নিম্নলিখিত ভার্সনে আপডেট করতে বলা হয়েছে—

Windows: 146.0.7680.75
macOS: 146.0.7680.76
Linux: 146.0.7680.75

আপডেটটি ধাপে ধাপে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তাই ব্যবহারকারীদের নিজে থেকে ক্রোম আপডেট চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।

কীভাবে আপডেট করবেন?

ক্রোম ব্রাউজার খুলে সেটিংসে গিয়ে “অ্যাবাউট ক্রোম” অপশনে ক্লিক করুন। আপডেট থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড ও ইনস্টল হবে। এরপর ব্রাউজার রিস্টার্ট করুন।

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারী থাকায় ক্রোম-এ যেকোনও নিরাপত্তা ত্রুটি বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই দ্রুত আপডেট ইনস্টল করাই এখন সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।

সূত্র: নিউজ১৮

/ইএইচ/
সম্পর্কিত
মহাকাশ থেকে ফেরা স্টারশিপকে ধরে তাক লাগালো স্পেসএক্স
বিনা অনুমতিতে ছবির ব্যবহার, মেটাকে বড় অঙ্কের জরিমানা ইতালির
কী, কেন, কীভাবে প্রতিষ্ঠাতা বিদায় নিলে কী হয় প্রযুক্তি প্রতিষ্ঠানের?
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে ‘জাকির গ্রুপের’ চার সদস্য গ্রেফতার 
মোহাম্মদপুরে ‘জাকির গ্রুপের’ চার সদস্য গ্রেফতার 
এক নারীকে কেন্দ্র করে বিরোধ, যুবককে ২০ বার ছুরিকাঘাতে হত্যা
এক নারীকে কেন্দ্র করে বিরোধ, যুবককে ২০ বার ছুরিকাঘাতে হত্যা
যুদ্ধ-শান্তির অনিশ্চয়তায় থাকবে না ইরান, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি
যুদ্ধ-শান্তির অনিশ্চয়তায় থাকবে না ইরান, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি
তিন হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার, মুনাফা ৭.৫০ শতাংশ
তিন হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার, মুনাফা ৭.৫০ শতাংশ
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ