বেইজিংয়ে আন্তর্জাতিক এআই প্রদর্শনীতে রোবটিক উদ্ভাবনের ঝলক

ফয়সল আবদুল্লাহ
০৫ এপ্রিল ২০২৬, ১৬:৩৬ আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৫:১৯

বেইজিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ্লিকেশন ও রোবট উদ্ভাবন প্রদর্শনীতে অংশ নিয়েছিল বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে চীনা ব্র্যান্ড ইউনিট্রি রোবটিক্স ও ডিপ রোবটিক্স তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও সমাধান তুলে ধরেছে।

চীনের সামগ্রিক উদ্ভাবন ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে আয়োজিত এই প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, পণ্যসামগ্রীর ইন্টারনেট বা আইওটি এবং বিভিন্ন বুদ্ধিমান টার্মিনাল প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। এতে দেখা গেছে কীভাবে এআই দ্রুত বাস্তব অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে একীভূত হচ্ছে।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল অত্যাধুনিক হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন, কম্পিউটিং শক্তির দ্রুত অগ্রগতি এবং নতুন প্রজন্মের ডেটা প্রসেসর। এসব প্রযুক্তি শিল্পক্ষেত্রে আধুনিকায়নের পাশাপাশি চিকিৎসাখাতেও এআই ব্যবহারের বিপুল সম্ভাবনার প্রমাণ দিচ্ছে। 

.

আনতুন হেলথ লি.–এর প্রতিষ্ঠাতা বাই ওয়েইমিন জানালেন, ‘আমাদের প্রতিষ্ঠান জীবনবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রতিরোধমূলক চিকিৎসা নিয়ে কাজ করছে। আমরা এমন একটি মেডিক্যাল সতর্কতা ব্যবস্থা তৈরি করেছি  যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো রোগের সম্ভাব্য ঝুঁকি লক্ষণ প্রকাশের এক সপ্তাহ আগেই শনাক্ত করতে পারে। এআই ও বিগ ডেটা বিশ্লেষণের মাধ্যমে এসব রোগের পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে।’
শিল্প কারখানার স্বয়ংক্রিয় উৎপাদন থেকে শুরু করে পরিধানযোগ্য চিকিৎসা যন্ত্র পর্যন্ত—এআই প্রযুক্তি এখন দ্রুত গবেষণাগার থেকে বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। 

বেইজিং তাছি ইয়ুয়েছুয়ান বায়োনিক্স টেকনোলজির এক কর্মী জানান, ভবিষ্যতে মানুষের হাতের মতো দক্ষতাসম্পন্ন রোবোটিক হাত শুধু শিল্পক্ষেত্রেই নয়, ঘরোয়া কাজ ও স্বাস্থ্যসেবাতেও ব্যবহৃত হবে। এমনকি বিশেষ সিগন্যাল গ্রহণকারী পরিধানযোগ্য ডিভাইস ব্যবহার করে প্রতিবন্ধী ব্যক্তিরাও এই রোবোটিক হাত নিয়ন্ত্রণ করতে পারবেন। এ ছাড়া প্রদর্শনীতে স্মার্ট হোম রোবটও ছিল আগ্রহের কেন্দ্রে। 

শাংহাইয়ের ফিউচারিং রোবট-এর সহপ্রতিষ্ঠাতা শেন লুয়ি বলেন, আমাদের রোবটগুলো গৃহস্থালির বিভিন্ন কাজ করতে সক্ষম—যেমন কাপড় ধোয়া, ডিশওয়াশারে থালা রাখা, জিনিসপত্র সাজানো এবং দাবা খেলার মাধ্যমে বয়স্ক মানুষ বা শিশুদের সঙ্গ দেওয়া। রোবটগুলো ইতোমধ্যে ২০০টির বেশি বাড়িতে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে।

.

শুধু প্রযুক্তি প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই প্রদর্শনী।  এটি আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রও তৈরি করছে। অংশগ্রহণকারীরা মনে করেন, চীনের শক্তিশালী উৎপাদন অবকাঠামো এবং বিস্তৃত ব্যবহারক্ষেত্র এআই প্রযুক্তির দ্রুত উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাগার হিসেবে কাজ করছে।

কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ই-ওয়ারকার ইনকরপোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জ তারাজি জানান, এখন এআই ব্যবহারের ক্ষেত্রে চীন বিশ্বের শীর্ষে রয়েছে। এখানে মানুষ নতুন এআই মডেল ও এজেন্ট প্রযুক্তিকে বিভিন্ন খাতে দ্রুত প্রয়োগ করার চেষ্টা করছে, যা নতুন পণ্য উন্নয়ন ও বাজারজাতকরণের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ তৈরি করেছে।

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন জানিয়েছে চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট শিল্পের সম্মিলিত বাজারমূল্য ছাড়িয়ে যেতে পারে ১০ ট্রিলিয়ন ইউয়ান। সূত্র: সিএমজি

/ইএইচ/
সম্পর্কিত
মানুষের মস্তিষ্ক স্ক্যান করে ছবি আঁকতে পারে এআই!
ছবি দেখেই অবস্থান শনাক্ত করতে পারে এআই, সতর্ক থাকবেন যেভাবে
ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো মেটা
সর্বশেষ খবর
মক্কা-মদিনা নিয়ে কোনও আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মক্কা-মদিনা নিয়ে কোনও আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘ককরোচ’ পোস্ট থেকে আন্দোলনের নেতা: কে এই অভিজিৎ দিপকে?
‘ককরোচ’ পোস্ট থেকে আন্দোলনের নেতা: কে এই অভিজিৎ দিপকে?
২৪ বছরে ১১৩ মেয়ের বিয়ে, সব আয়োজন করেন একাই
২৪ বছরে ১১৩ মেয়ের বিয়ে, সব আয়োজন করেন একাই
মাটি-বাঁশের অনন্য স্থাপত্যে গড়া দীপশিখা মেটি স্কুল
মাটি-বাঁশের অনন্য স্থাপত্যে গড়া দীপশিখা মেটি স্কুল
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ