স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ১৪:০১ আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৪:৫১

দেশের বাজারে উন্মোচন করা হয়েছে স্যামসাংয়ের ৫জি স্মার্টফোন ‘স্যামসাং গ্যালাক্সি এম০৬ ফাইভজি’। এন্ট্রি-লেভেলের এই ডিভাইসটিকে বাজারের অন্যতম সাশ্রয়ী ৫জি ফোন হিসেবে দাবি করা হয়েছে।

ফোনটিতে রয়েছে ৮০০ নিটস ব্রাইটনেসের ডিসপ্লে, ৫০+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং শক্তিশালী ৫জি চিপসেট। এছাড়া ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে, যা দ্রুত চার্জ নিশ্চিত করবে।

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন দিগন্ত উন্মোচন করতে যৌথভাবে কাজ শুরু করেছে স্যামমাং এবং এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেড। রাজধানীর বনানীতে আয়োজিত এক পার্টনার মিটে এসইবিএলকে স্যামসাংয়ের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে ঘোষণা করা হয়।

samsung

আয়োজনে স্যামসাং ও ডিএক্স গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষই আশা প্রকাশ করেছে, এই অংশীদারিত্ব দেশের স্মার্টফোন বাজারে ইতিবাচক পরিবর্তন আনবে এবং গ্রাহকদের জন্য উন্নত প্রযুক্তি সহজলভ্য করবে।

জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই স্মার্টফোনটি দেশব্যাপী বাজারে পাওয়া যাবে।

/ইএইচ/
সম্পর্কিত
মানুষের মস্তিষ্ক স্ক্যান করে ছবি আঁকতে পারে এআই!
ছবি দেখেই অবস্থান শনাক্ত করতে পারে এআই, সতর্ক থাকবেন যেভাবে
ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো মেটা
সর্বশেষ খবর
মক্কা-মদিনা নিয়ে কোনও আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মক্কা-মদিনা নিয়ে কোনও আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘ককরোচ’ পোস্ট থেকে আন্দোলনের নেতা: কে এই অভিজিৎ দিপকে?
‘ককরোচ’ পোস্ট থেকে আন্দোলনের নেতা: কে এই অভিজিৎ দিপকে?
২৪ বছরে ১১৩ মেয়ের বিয়ে, সব আয়োজন করেন একাই
২৪ বছরে ১১৩ মেয়ের বিয়ে, সব আয়োজন করেন একাই
মাটি-বাঁশের অনন্য স্থাপত্যে গড়া দীপশিখা মেটি স্কুল
মাটি-বাঁশের অনন্য স্থাপত্যে গড়া দীপশিখা মেটি স্কুল
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ