বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা? 

আশিক বিল্লাহ খান
২৩ জুলাই ২০২৬, ১৮:২৬আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৮:২৬

নতুন স্মার্টফোন কেনার সময় অনেকের কাছেই অন্যতম প্রধান বিবেচ্য বিষয় হলো ফোনের ক্যামেরা। সেই সুযোগকে কাজে লাগিয়ে স্মার্টফোন ব্র্যান্ডগুলো নতুন ডিভাইসের ক্যামেরায় মেগাপিক্সেলের সংখ্যাগত প্রতিযোগিতাকেই বিপণনের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বর্তমানে বাজারে একদিকে যেমন আইফোন ১৭ প্রো ম্যাক্স, গুগল পিক্সেল ১০ প্রো-এর মতো ফ্ল্যাগশিপ ফোনে মূল ক্যামেরা ৪৮ থেকে ৫০ মেগাপিক্সেলের মধ্যে সীমাবদ্ধ, অন্যদিকে শাওমি ১৭ আল্ট্রা, রেডমি নোট ১৫ প্রো বা ওপো রেনো ১৫প্রো-এর মতো কিছু স্মার্টফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা! 

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—তাহলে কি বেশি মেগাপিক্সেলযুক্ত ফোনই সবচেয়ে ভালো ছবি তুলতে পারে? প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, একটি স্মার্টফোনের ক্যামেরার মান নির্ধারণে মেগাপিক্সেল গুরুত্বপূর্ণ মানদণ্ড হলেও এটি একমাত্র বা মুখ্য বিষয় নয়। 

মেগাপিক্সেল আসলে কী নির্দেশ করে?

ক্যামেরার ‘মেগাপিক্সেল’ বলতে একটি ছবিতে মোট কতটি পিক্সেল বা ক্ষুদ্র আলোকবিন্দু থাকবে, সেটিই বোঝায়। এটিই মূলত একটি ছবির রেজোলিউশন নির্দেশ করে। এক মেগাপিক্সেল সমান ১০ লাখ পিক্সেল বা ক্ষুদ্র আলোকবিন্দু। অর্থাৎ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা প্রায় ৫ কোটি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা প্রায় ২০ কোটি পিক্সেলের ছবি ধারণ করতে পারে। 

ছবির মেগাপিক্সেল বেশি হলে, তা ডিটেইল বেশি ধারণ করতে পারে এবং ছবির রেজোলিউশন বেশি পাওয়া যায়। ফলে কোন ছবি জুম করলে বা বড় ছবিকে ক্রপ করে ছোট করলে অথবা এডিটিং এর যেকোনো কাজে বেশি ডিটেইলস পাওয়া যায়। তবে মেগাপিক্সেল কখনই ছবির রঙ, ডাইনামিক রেঞ্জ, ব্রাইটনেস-কন্ট্রাস্টের মতো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রভাব ফেলে না।  

বেশি মেগাপিক্সেল মানেই কেন ভালো ক্যামেরা নয়

একটি ছবির মান নির্ভর করে ক্যামেরা সেন্সরের আকার, পিক্সেলের আকার, লেন্সের মান, অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস), ইমেজ সিগন্যাল প্রসেসর (আইএসপি) এবং কম্পিউটেশনাল ফটোগ্রাফির ওপর। বড় সেন্সর বেশি আলো গ্রহণ করতে পারে, ফলে কম আলোতেও পরিষ্কার ও কম নয়েজযুক্ত ছবি পাওয়া যায়। 

অপরদিকে, একই আকারের সেন্সরে শুধু মেগাপিক্সেল বাড়ালে প্রতিটি পিক্সেল ছোট হয়ে যায় এবং আলোর পরিমাণ কম গ্রহণ করে। এ কারণেই অ্যাপল, স্যামসং, গুগলের ফ্ল্যাগশিপ মডেলের স্মার্টফোনগুলো তুলনামূলক কম মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করেও উন্নত কম্পিউটেশনাল ফটোগ্রাফি ও সফটওয়্যার প্রসেসিংয়ের মাধ্যমে ধারাবাহিকভাবে সেরা ছবি তুলতে পারে।

উচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা কীভাবে কাজ করে?

অধিকাংশ ১০৮ বা ২০০ মেগাপিক্সেলের স্মার্টফোন ডিফল্টভাবে পূর্ণ রেজোলিউশনে ছবি তোলে না। বরং পিক্সেল বিনিং প্রযুক্তির মাধ্যমে একাধিক ছোট পিক্সেলকে একত্র করে সাধারণত ১২.৫ বা ২৫ মেগাপিক্সেলের ছবি সংরক্ষণ করে, যাতে বেশি আলো ক্যাপচার করা যায় এবং বিশেষ করে কম আলোতেও উজ্জ্বল ছবি ওঠে। প্রয়োজন হলে হাই রেজোলিউশন মোডে প্রকৃত ২০০ মেগাপিক্সেলের ছবি তোলা যায়, তবে এতে ফাইলের আকার ও প্রসেসিং সময় দুটোই বেড়ে যায়।

অনেক চাইনিজ ফোনে কিংবা কম বাজেটের মডেলের পিছনে ছোট করে ‘১০৮ বা ২০০ মেগাপিক্সেল এআই ক্যামেরা’ লেখা দেখা যায়। এটিও প্রকৃতপক্ষে এত উচ্চ মেগাপিক্সেলের ছবি তুলতে পারেনা, বরং কম রেজোলিউশনের ছবি তুলে পরবর্তীতে তা এআই জেনারাটেড আরটিফিসিয়াল বা নকল পিক্সেল তৈরি করে। এটি ছবিতে উচ্চ রেজোলিউশনের ইলিউশন সৃষ্টি করতে যেয়ে ছবির স্বাভাবিক বা ন্যাচারাল অবস্থাকে নষ্ট করে অধিকাংশ ক্ষেত্রেই।  

স্মার্টফোন কেনার সময় কী দেখবেন?

শুধু মেগাপিক্সেলের সংখ্যা নয়, সেন্সরের আকার, লেন্সের মান, ওআইএস, কম আলোয় ক্যামেরার পারফরম্যান্স, ভিডিও ধারণ সক্ষমতা, সফটওয়্যার প্রসেসিং এবং ক্যামেরায় তোলা নমুনা ছবি বিবেচনা করেই স্মার্টফোন নির্ধারণ করা উচিৎ। স্মার্টফোন ব্র্যান্ডের বড় বড় ক্যামেরা মডিউল ও মেগাপিক্সেল স্কেলের মার্কেটিং ফাঁদে পা না দিয়ে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে ফোন কিনলে ভালো মানের ক্যামেরা পাওয়া সম্ভব।

/ইউএস/
সম্পর্কিত
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
সমাধান খুঁজতে গিয়ে হ্যাকার বনে গেলো এআই! চালালো সাইবার হামলা
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও চিনবেন কীভাবে
সর্বশেষ খবর
ইয়েমেন কি হতে যাচ্ছে ইরান-মার্কিন সংঘাতের নতুন রণক্ষেত্র
কী, কেন, কীভাবেইয়েমেন কি হতে যাচ্ছে ইরান-মার্কিন সংঘাতের নতুন রণক্ষেত্র
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। শেষ পর্ব
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। শেষ পর্ব
রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী প্রক্রিয়া কী
রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী প্রক্রিয়া কী
আলেম-ওলামার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন নজরুল, কঠোর কর্মসূচি দেবে তৌহিদী জনতা
আলেম-ওলামার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন নজরুল, কঠোর কর্মসূচি দেবে তৌহিদী জনতা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন