ছয় দশক পর হারিয়ে যাওয়া পরিবারের খোঁজ দিলো চ্যাটজিপিটি

প্রযুক্তি ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ১৬:২৪আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৬:২৪

প্রায় ছয় দশক ধরে নিজের জন্মপরিচয় ও জন্মদাত্রী মায়ের খোঁজ করছিলেন ৬৬ বছর বয়সী কানাডাপ্রবাসী অবতার সিং। আত্মীয়স্বজনের কাছ থেকে পাওয়া অস্পষ্ট তথ্য, পুরোনো নথিপত্র এবং বছরের পর বছর অনুসন্ধান করেও যখন কোনো নির্ভরযোগ্য সূত্র পাননি, তখন শেষবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সহায়তা নেন। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই তাকে বহু বছর আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাতৃপরিবারের কাছে পৌঁছে দেয়। খবর গার্ডিয়ান

১৯৬০-এর দশকে ভারতের অমৃতসরে বড় হন অবতার। শৈশবে তিনি জানতে পারেন, যাকে তিনি এতদিন ‘মা’ বলে জেনেছেন, তিনি তার জন্মদাত্রী নন; তাকে লালন-পালন করেছেন তার দাদি। পরে পারিবারিক সূত্রে তিনি জানতে পারেন, জন্মের অল্প সময় পরই তার বাবা উন্নত জীবিকার আশায় কানাডায় চলে যান। সে সময় পারিবারিক ও সামাজিক নানা জটিলতায় জন্মদাত্রী মা সবিন্দর কউরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। এরপর আর কখনো তাদের দেখা হয়নি। বিষয়টি জানার পর থেকেই নিজের শিকড়ের সন্ধান শুরু করেন অবতার।

পরবর্তী কয়েক দশক ধরে আত্মীয়স্বজন, সরকারি নথিপত্র, পুরোনো পরিচিত এবং বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে মায়ের খোঁজ করার চেষ্টা করেন তিনি। একাধিকবার ব্যক্তিগত অনুসন্ধান চালিয়েও ব্যর্থ হন। ডিএনএ পরীক্ষার সুযোগ থাকলেও ব্যক্তিগত গোপনীয়তার কারণে সে পথে এগোতে চাননি। ফলে তার হাতে ছিল কেবল কয়েকটি নাম, কিছু পারিবারিক স্মৃতি এবং বিচ্ছিন্ন কিছু তথ্য।

চলতি বছরের মে মাসে ফ্রান্সে ছুটি কাটানোর সময় অবতার তার জানা সব তথ্য চ্যাটজিপিটিকে দিয়ে সম্ভাব্য যোগসূত্র খুঁজে বের করতে বলেন। চ্যাটজিপিটি অনলাইনে থাকা বিভিন্ন উন্মুক্ত তথ্য, প্রকাশিত নিবন্ধ এবং ঐতিহাসিক নথি মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়। সেটি ছিল নিকি ধামু নামের এক নারীর লেখা একটি পারিবারিক স্মৃতিচারণমূলক নিবন্ধ। সেখানে তার মা সবিন্দর সম্পর্কে বিস্তারিত বর্ণনা, একটি পুরোনো ড্রেসমেকিং সনদ, জন্মস্থান, সময়কাল ও পারিবারিক তথ্য ছিল। এসব তথ্যের সঙ্গে অবতারের জানা তথ্যের বিস্ময়কর মিল পাওয়া যায়।

এরপর অবতার ই-মেইলে নিকি ধামুর সঙ্গে যোগাযোগ করেন। শুরুতে দুজনই গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি নিয়ে সতর্ক ছিলেন। পরে ধাপে ধাপে পারিবারিক তথ্য, আত্মীয়দের নাম, অতীতের ঘটনা ও নথিপত্র মিলিয়ে দেখেন। কয়েক দফা যাচাইয়ের পর নিশ্চিত হন, নিকি আসলে অবতারের সৎবোন।

যদিও তাদের মা সবিন্দর এরই মধ্যে মারা গেছেন, তবু দীর্ঘদিনের অজানা পারিবারিক ইতিহাসের জট খুলে যায়। নিকি জানান, ছোটবেলা থেকেই তিনি শুনে এসেছিলেন, তার মায়ের আদরের সন্তানকে পরিবার থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। অন্যদিকে অবতার বলেন, মায়ের সঙ্গে পুনর্মিলনের সুযোগ আর না থাকলেও তার পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া জীবনের দীর্ঘদিনের এক অপূর্ণতার অবসান ঘটিয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করা কতটা নিরাপদ? যা জানা জরুরি
অফিস পেরিয়ে এবার সংসারেও এআই
হটস্পটে ইন্টারনেট শেয়ার করলে কি ফোনের তথ্য চুরি হতে পারে?
সর্বশেষ খবর
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার
ঐতিহাসিক আদিনা মসজিদের কাছে শিবলিঙ্গ স্থাপন নিয়ে উত্তপ্ত মালদহ
ঐতিহাসিক আদিনা মসজিদের কাছে শিবলিঙ্গ স্থাপন নিয়ে উত্তপ্ত মালদহ
শিরোপা জেতা হয়নি, তবু নিজ শহরে উষ্ণ সংবর্ধনা পেলেন লিসান্দ্রো
শিরোপা জেতা হয়নি, তবু নিজ শহরে উষ্ণ সংবর্ধনা পেলেন লিসান্দ্রো
বিয়ের প্রলোভনে ধর্ষণ: মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  
বিয়ের প্রলোভনে ধর্ষণ: মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত