অফিস পেরিয়ে এবার সংসারেও এআই

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ০৮:২৬আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৮:২৬

কর্মক্ষেত্র বা পেশাগত জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। কিন্তু কাজ শেষে ঘরে ফিরেও যেন রেহাই নেই, দৈনন্দিন জীবনযাপনের একেবারে গভীরে নিঃশব্দে স্থান করে নিচ্ছে এআই। সান্ধ্যকালীন আড্ডা, নৈশভোজ কিংবা ঘুমের প্রস্তুতি; পরিবারের সব কিছুতেই এখন নজর রাখছে এই প্রযুক্তি।

প্রযুক্তিটির কাজ কেবল নির্দিষ্ট আদেশ মানা নয়; এটি পরিবারের রুটিন শিখছে, ঝগড়া শুনছে এবং আস্তে আস্তে কোনও ছুটি ছাড়াই পরিবারের একজন সার্বক্ষণিক সদস্যের মতো আচরণ করছে।

এআই-এমপাওয়ার্ড মম-এর প্রতিষ্ঠাতা সারা ডুলির মতে, পারিবারিক জীবনে এআই ব্যবহারের খরচ ও কারিগরি জটিলতা প্রায় শূন্যের কোঠায়। ফলে এটি অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে, যার পেছনে ঝুঁকিও কিন্তু কম নয়। যুক্তরাষ্ট্রের বহু পরিবারে এখন এআই কেবল ঘরের কেনাকাটা বা পড়াশোনার কাজে সীমাবদ্ধ নেই; মানুষ এটি ব্যবহার করছে মানসিক সমর্থনের মাধ্যম হিসেবেও।

ওহাইওর এক পরিবারে মা যেখানে কথা বলছেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা’র সঙ্গে, সেখানে তার মেয়েরা কথা বলছে চ্যাটজিপিটি কিংবা টোমো নামের মানসিকভাবে সহায়তাকারী চ্যাটবটের সঙ্গে। আবার সাত সন্তানের মা জেসি জেনেটের সংসারের কেনাকাটা, বাচ্চাদের ঘরের পড়াশোনা সামলানো থেকে শুরু করে আইনি সব কাজই পরিচালনা করছে এআই এজেন্টের একটি দল।

সম্প্রতি ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, ওপেনএআই এমন একটি নতুন ডিসপ্লেহীন স্মার্ট স্পিকার তৈরি করছে, যা বাড়িতে মানুষের মতো সঙ্গী হিসেবে কাজ করবে।

পরিসংখ্যানও এই নাটকীয় পরিবর্তনের প্রমাণ দিচ্ছে। লুরি চিলড্রেনস হাসপাতালের মে মাসে প্রকাশিত এক জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৮১ শতাংশ অভিভাবকই সন্তানদের লালন-পালন ও গৃহস্থালি সামলাতে এআইয়ের সাহায্য নিয়েছেন।

অন্যদিকে পিউ রিসার্চের তথ্য মতে, প্রায় ৬৪ শতাংশ কিশোর-কিশোরী চ্যাটবট ব্যবহার করে। গৃহস্থালি এআই প্রযুক্তির প্রভাব নিয়ে ইউএনসি চ্যাপেল হিলের মনস্তাত্ত্বিক অ্যান মাহেক্স সতর্ক করে বলেছেন, বিশেষ করে কিশোর-কিশোরীদের সামাজিক ও মানসিক দক্ষতা অর্জনের বয়সে এআই ব্যবহার তাদের বাস্তব মানুষের সঙ্গে মেলামেশা ও বিতর্ক সামলানোর ক্ষমতা কমিয়ে দিতে পারে।

এআই হয়তো কর্মক্ষেত্রে অর্থনীতির আমূল পরিবর্তন আনছে, কিন্তু বাড়ির চার দেয়ালে এটি পরিবর্তন করে দিচ্ছে খোদ মানুষকে। সারা ডুলি যেমনটা মনে করিয়ে দিয়েছেন, বিনামূল্যে বা কম খরচে পাওয়া এই এআই আসলে মোটেও বিনামূল্যে নয়; আমরা এর মূল্য পরিশোধ করছি আমাদের একান্ত ব্যক্তিগত তথ্য, গল্প ও গোপনীয়তা দিয়ে।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/
সম্পর্কিত
ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করা কতটা নিরাপদ? যা জানা জরুরি
টাটা কনসালটেন্সির চাকরি ফিরিয়ে চালের ব্যবসা, আয় বছরে ২৫ লাখ
কেন দেশ রক্ষায় অস্ত্র ধরতে নারাজ ৯৪ শতাংশ ব্রিটিশ
সর্বশেষ খবর
ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করা কতটা নিরাপদ? যা জানা জরুরি
ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করা কতটা নিরাপদ? যা জানা জরুরি
কেন সুর আগে পৌঁছে যায়, পরে আসে গানের কথা
কেন সুর আগে পৌঁছে যায়, পরে আসে গানের কথা
এমএলএস অল-স্টার ম্যাচে না খেলেও নিষেধাজ্ঞা এড়াচ্ছেন লিওনেল মেসি, জানুন কেন
এমএলএস অল-স্টার ম্যাচে না খেলেও নিষেধাজ্ঞা এড়াচ্ছেন লিওনেল মেসি, জানুন কেন
টাটা কনসালটেন্সির চাকরি ফিরিয়ে চালের ব্যবসা, আয় বছরে ২৫ লাখ
টাটা কনসালটেন্সির চাকরি ফিরিয়ে চালের ব্যবসা, আয় বছরে ২৫ লাখ
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’