এআই কনটেন্টে ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিতে যাচ্ছে গুগল

প্রযুক্তি ডেস্ক
১৭ আগস্ট ২০২৬, ০৯:২৫আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৯:২৫

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো ছবি, ভিডিওসহ বিভিন্ন কনটেন্ট শনাক্তে দৃশ্যমান ওয়াটারমার্ক ব্যবহারের প্রচলিত পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে গুগল। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে গুগলের এআই দিয়ে তৈরি কনটেন্টে থাকা দৃশ্যমান ওয়াটারমার্ক বন্ধ করতে পারবেন।

গুগলের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ডের ঘোষণা অনুযায়ী, খুব শীঘ্রই ন্যানো ব্যানানা, অমনি ও লিরিয়া- এই তিনটি জেনারেটিভ মডেলের তৈরি কনটেন্টে এই সুবিধা চালু হবে। ফিচারটি ব্যবহারের জন্য যুক্ত করা হবে একটি ‘টগোল’ অপশন, যা দিয়ে খুব সহজেই বর্তমানে গুগলের যেকোনো জেনারেটিভ কন্টেন্টের কোনায় থাকা ওয়াটারমার্কটি সরানো যাবে। জেমিনাই এবং গুগলের ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম ফ্লো-এর ক্ষেত্রে ওয়াটারমার্ক নিয়ন্ত্রণের টগল অপশনটি ভবিষ্যতে দেখা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হলে, সেটিংস থেকে মিডিয়া ওয়াটারমার্ক অপশনে এটি চালু বা বন্ধ করা যাবে।

তবে দৃশ্যমান চিহ্ন সরালেও এআই কনটেন্ট শনাক্তের ব্যবস্থা পুরোপুরি বন্ধ হচ্ছে না। গুগল জানিয়েছে, সিন্থ আইডি-এর অদৃশ্য ওয়াটারমার্ক এবং সি২পিএ-সংক্রান্ত মেটাডেটা বহাল থাকবে। ফলে ব্যবহারকারীরা আলাদা যাচাই প্রক্রিয়ার মাধ্যমে কোনো ছবি বা কনটেন্ট এআই দিয়ে তৈরি কি না তা শনাক্ত করতে পারবেন।

গুগলের দাবি, এই সিদ্ধান্তের লক্ষ্য সৃজনশীল স্বাধীনতা ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য তৈরি করা। বিশেষ করে পেশাদার ও সৃজনশীল কাজে দৃশ্যমান ওয়াটারমার্ক অনেক সময় কনটেন্টের ব্যবহারিক মূল্য কমিয়ে দিতে পারে। অন্যদিকে সমালোচকদের আশঙ্কা, সাধারণ ব্যবহারকারীর চোখে দ্রুত এআই কনটেন্ট শনাক্তের সবচেয়ে সহজ উপায়টি সরিয়ে দিলে বিভ্রান্তিকর বা নিম্নমানের এআই কনটেন্টের বিস্তার আরও বাড়তে পারে। এদিকে আইনগত বাধ্যবাধকতা থাকা দেশে দৃশ্যমান ওয়াটারমার্ক বন্ধের সুযোগ থাকবে না। যেমন, ইউরোপীয় ইউনিয়নের মতো অঞ্চলে এআই-নির্মিত বাস্তবসম্মত ডিপফেক কনটেন্ট শনাক্তে দৃশ্যমান ওয়াটারমার্ক ব্যবহারের বিধান রয়েছে, তাই সেখানে এই ফিচারটি কার্যকর হবেনা।

এদিকে সম্প্রতি ১১ আগস্ট অ্যান্থ্রপিক ক্লড এআই দিয়ে তৈরি লেখা ও ফাইলে মেশিন-পাঠযোগ্য ওয়াটারমার্ক যুক্ত করার সিদ্ধান্ত জানায়, যা ইউরোপীয় ইউনিয়নের নতুন এআই-স্বচ্ছতা বিধি মেনে চলার জন্যই মূলত নেয়া। এর মাত্র তিন দিন ব্যবধানেই গুগল দৃশ্যমান ওয়াটারমার্কের উপস্থিতি ব্যবহারকারীর ইচ্ছাধীন করার ঘোষণা দেওয়ার মাধ্যমে সম্পূর্ণ উল্টো পথ বেছে নিয়েছে। অ্যান্থ্রপিকের নেয়া সিদ্ধান্তটির উপর অনেক ব্যবহারকারী অসন্তোষ প্রকাশ করছে। 

অন্যদিকে, ধারণা করা হচ্ছে গুগলের এই সিদ্ধান্ত তাদের এআই সেবা গ্রাহকের সংখ্যাকে উল্লেখযোগ্য হারে বাড়াবে। দুই সিদ্ধান্তের এই বৈপরীত্য দেখাচ্ছে, এআই কনটেন্টের স্বচ্ছতা নিশ্চিত করতে শিল্পখাত এখন একক কোনো মডেলের দিকে এগোচ্ছে না—অ্যান্থ্রপিক যেখানে শনাক্তযোগ্যতাকে আরও শক্তিশালী করছে, গুগল সেখানে এই প্রচলন থেকে বেরিয়ে ব্যবহারকারীর সৃজনশীল নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দিচ্ছে।

/ইউএস/
সম্পর্কিত
গুগলের পিক্সেল ১১ সিরিজে নতুন কী, সঙ্গে এলো ওয়াচ ও ট্যাগ
অ্যান্ড্রয়েড ডিভাইসে বন্ধ হতে যাচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট
‘টু-ফ্যাক্টর’ চালু থাকলেও গুগল অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, জানুন বাঁচার উপায়
সর্বশেষ খবর
বেশি ওয়াটের চার্জার দিয়ে কম ওয়াট-সমর্থিত ফোনে চার্জ দিলে কি ক্ষতি হয়?
বেশি ওয়াটের চার্জার দিয়ে কম ওয়াট-সমর্থিত ফোনে চার্জ দিলে কি ক্ষতি হয়?
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে শিশুর মৃত্যু 
দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগে রাবির শিক্ষককে পাঁচ বছরের অব্যাহতি
দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগে রাবির শিক্ষককে পাঁচ বছরের অব্যাহতি
গাজায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ
গাজায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব