জ্বর জানাবে অ্যাপল ওয়াচ

ইশতিয়াক হাসান
০৪ জুলাই ২০২২, ২০:৪৪আপডেট : ০৪ জুলাই ২০২২, ২১:০৮

অ্যাপলের পরবর্তী সিরিজের অ্যাপল ওয়াচ ৮-এ থাকছে তাপমাত্রার সেন্সর। এতে ধরা পড়বে ব্যবহারকারীর গায়ে জ্বর আসছে কিনা। এমনটিই জানিয়েছে ব্লুমবার্গের মার্ক গুরম্যান।

তিনি আরও জানান, এই অ্যাপল ওয়াচ তাপমাত্রার পরিমাণ জানাবে না। তবে ব্যবহারকারীকে সতর্ক করবে—তাকে ডাক্তারের কাছে যেতে হবে কিনা সে বিষয়ে। অবশ্য তাপমাত্রা পরিমাপের সেন্সরটি এখনও প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরীক্ষার স্তর পার করে আসতে পারেনি।

সফল হলে এটি স্মার্টওয়াচ সিরিজ ৮-এ ব্যবহার হলেও অ্যাপল ওয়াচ এসইতে থাকবে না বলে জানা গেছে।

সংবাদমাধ্যম ভার্জ জানায়, অ্যাপল ওয়াচের এই গুঞ্জন শুরু হয়েছে প্রায় এক বছর আগে থেকে। গুরম্যান প্রথম এর ধারণা দেন গত বছরের জুনে।

ওয়ালস্ট্রিট জার্নালের দেওয়া তথ্য অনুসারে এই সেন্সর তাপমাত্রা ছাড়াও ফার্টিলিটি ট্র্যাকিং-এ ব্যবহার করা হবে। অর্থাৎ অন্তঃসত্ত্বা হওয়ার প্রাথমিক ধারণা এবং কবে ওই নারীর মাসিক শুরু হতে পারে সেই সম্পর্কেও ধারণা দেবে অ্যাপল ওয়াচ। অবশ্য গুরম্যান তার সর্বশেষ রিপোর্টে শুধু জ্বরের কথাই বলেছেন।

তাপ পরিমাপের সেন্সর ছাড়া অন্যান্য হার্ডওয়্যারে তেমন কোনও পরিবর্তন থাকছে না বলে জানিয়েছেন গুরম্যান। তবে হায়ার-এন্ড মডেলে উন্নত ডিসপ্লে ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

গুরম্যান ধারণা করছেন, সিরিজ ৮-এর প্রসেসর আগের এস৭ এবং এস৬-এর চিপের সমতুল্য হতে পারে।

 

 

/এইচএএইচ/এফএ/এমওএফ/
সম্পর্কিত
কেন ক্ষতিপূরণ দিতে চায় অ্যাপল, কারা পাবে?
অ্যাপলে নতুন সিইও: পারফরম্যান্স, দাম আর নতুন ফিচারের সমীকরণ
বিদায় নিচ্ছেন টিম কুক, অ্যাপলের সিইও পদে নতুন মুখ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম