বিসিসের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেনের স্মরণসভায় টেলিযোগাযোগমন্ত্রী

‘শিল্প বাণিজ্যের প্রসারে ট্রেড বডির গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে’

টেক ডেস্ক
১৪ অক্টোবর ২০২০, ১৯:০১আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৯:০১

শিল্প বাণিজ্যের প্রসারে ট্রেড বডির গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। দেশের কম্পিউটার শিল্পের বিকাশে বাংলাদেশ কম্পিউটার সমিতি ( বিসিএস) কম্পিউটারের প্রয়োজনীয়তা তুলে ধরার মাধ্যমে সরকার ও জনসাধারণের মধ্যে এর চাহিদা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দেশে কম্পিউটার বিপ্লবের পথযাত্রায় ১৯৬৪ সালে হানিফ মিয়ার পর যে ক’জন মানুষের ভূমিকা রয়েছে তার মধ্যে মরহুম সাজ্জাদ হোসেন তাদের মধ্যে অন্যতম এক বীর।

মন্ত্রী মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকায় ডিজিটাল প্ল্যাটফরমে বিসিএস’র সাবেক সভাপতি মরহুম সাজ্জাদ হোসেন স্মরণে বিসিএস আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাজ্জাদ হোসেনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি কেবল বোর্ডস্ট্যান্ড করা মেধাবী শিক্ষার্থীই ছিলেন না। ছিলেন বাংলাদেশের প্রযুক্তি ব্যবসা খাতের দিকপাল। তার হাত ধরেই দেশে শুরু হয় কম্পিউটার মেলার যাত্রা।

মন্ত্রী বলেন, বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহারকারী মো. হানিফউদ্দিন মিয়ার সন্ধানও পাওয়া গিয়েছিলো তার কাছ থেকে। ষাটের দশকে প্রগতিশীল ছাত্র আন্দোলনে সাজ্জাদ হোসেনের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বুয়েটের জিএস হিসেবে দেশের স্বাধিকার আন্দোলনে তার অবদান চির অম্লান হয়ে থাকবে। তিনি বাংলাদেশে আইবিএম’র সেবাদাতা হিসেবে কর্মজীবন শুরু করলেও আইবিএম এর কান্ট্রি ডিরেক্টর হিসেবে দীর্ঘ কর্মজীবনে দক্ষতার নজির স্থাপন করেন।

এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (অ্যাসোসিও) সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি’র সঞ্চালনায় বিসিএস’র প্রথম সভাপতি এসএম কামাল, ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসের (উইটসা) পরিচালনা পর্ষদের সদস্য মো. সবুর খান, বিসিএস’র সাবেক সাবেক সভাপতি আফতাব উল ইসলাম, বর্তমান সভাপতি মো. শাহিদ উল মুনীর, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর প্রমুখ বক্তব্য রাখেন।  

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
যে রোবটের কারণে চাকরি যাচ্ছে, তারাই এবার এআইয়ের বিরুদ্ধে রাস্তায়
যে রোবটের কারণে চাকরি যাচ্ছে, তারাই এবার এআইয়ের বিরুদ্ধে রাস্তায়
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
খালে ভাসছিল যুবকের লাশ: ৩৬ ঘণ্টায় রহস্য উন্মোচন 
খালে ভাসছিল যুবকের লাশ: ৩৬ ঘণ্টায় রহস্য উন্মোচন 
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার