অ্যাপল ওয়াচের বিক্রি বেড়েছে ৭৫ শতাংশ

আসির আহবাব নির্ঝর
০৪ ডিসেম্বর ২০২০, ১৮:১৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৮:১৭

অ্যাপেল ওয়াচ ৬এস স্মার্টওয়াচ বিক্রিতে রেকর্ড গড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ইতিহাসের সবচেয়ে বেশি ওয়াচ (ঘড়ি) বিক্রি করেছে তারা। করোনার মধ্যেও এমন রেকর্ডকে বিস্ময়কর বলছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) বরাত দিয়ে ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, ২০২০ সালের তৃতীয় প্রান্তিকে অ্যাপল ওয়াচের বিক্রি ১ কোটি ১৮ লাখ ইউনিটে পৌঁছায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬৮ লাখ ইউনিট। অর্থাৎ, বছর ব্যবধানে অ্যাপল ওয়াচের বিক্রি বেড়েছে ৭৫ শতাংশ।

অ্যাপলের ওয়াচের নতুন রেকর্ড সম্পর্কে আইডিসির এক মুখপাত্র বলেন, করোনা মহামারির কারণে অ্যাপল ওয়াচ ও এয়ারপডের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এছাড়া ‘ওয়াচ এসই’ মডেলের দাম কিছুটা কম হওয়ায় অনেক গ্রাহক এটি কিনতে সক্ষম হয়েছেন।

আইডিসির তথ্য বলছে, কব্জিতে ব্যবহারযোগ্য ডিভাইসের ক্ষেত্রে বিশ্ববাজারের ২১ দশমিক ৬ শতাংশ মার্কেট শেয়ার আছে অ্যাপলের দখলে। এক্ষেত্রে অ্যাপলের ওপরে আছে শুধু শাওমি, যার মার্কেট শেয়ার ২৪ দশমিক ৫ শতাংশ। শাওমির মার্কেট শেয়ারের ক্ষেত্রে তুলনামূলক কমদামি কিছু ব্র্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
/এইচএএইচ/আপ-এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কিং’-এর গানে ফিরছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ
‘কিং’-এর গানে ফিরছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ
ইউরেনিয়াম ও পারমাণবিক বিদ্যুৎ নিয়ে যত পরিকল্পনা সৌদি আরবের
ইউরেনিয়াম ও পারমাণবিক বিদ্যুৎ নিয়ে যত পরিকল্পনা সৌদি আরবের
ক্রিপ্টো নিয়ে সরকারের অবস্থান কী? যা বললেন তথ্য উপদেষ্টা
ক্রিপ্টো নিয়ে সরকারের অবস্থান কী? যা বললেন তথ্য উপদেষ্টা
ব্যাটারিচালিত যান বন্ধ নয়, নীতিমালায় আনার পরিকল্পনা
ব্যাটারিচালিত যান বন্ধ নয়, নীতিমালায় আনার পরিকল্পনা
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ