পাসওয়ার্ড হিসেবে সেলফি আনছে অ্যামাজন

আনোয়ারুল ইসলাম জামিল
২১ মার্চ ২০১৬, ১৭:৩৭আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৭:৩৭

পাসওয়ার্ড হবে সেলফি

হ্যাকার থেকে রক্ষা পেতে অনলাইন শপিং সাইট অ্যামাজন ঘোষণা দিয়েছে পাসওয়ার্ডের জায়গায় সেলফি ব্যবহার করে ক্রেতারা তাদের সাইট থেকে কেনাকাটা করতে পারবেন।

সিএনএনের অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এর আগে মাস্টারকার্ডও এ ধরনের পাসওয়ার্ড ব্যবহারের ঘোষণা দিয়েছিল। অ্যামাজনের বক্তব্য, প্রচলিত পাসওয়ার্ডের চেয়ে সেলফি ব্যবহার করা অনেক বেশি নিরাপদ। হ্যাকাররা হয়তো আপনার পাসওয়ার্ড নকল করতে পারবে কিন্তু মানুষের চেহারা তো আর নকল করা সম্ভব নয়। ‘অ্যামাজন ফেসিয়াল রিকগনিশন সিস্টেম’ ব্যবহারকারীকে তার সেলফি দেখে চিনে নেবে। ফলে চোরও আপনার ফোন বা ল্যাপটপ দিয়ে কেনাকাটা করতে পারবে না। অবশ্য সেলফি তোলার বদলে ছোট্ট একটা ভিডিও আপলোড করেও এই কাজ করা যাবে।

অ্যামাজনের কর্তাব্যক্তিদের বক্তব্য, স্মার্টফোনের ছোট্ট টাচপ্যাডে বড়সড় পাসওয়ার্ড টাইপ করা একটি কঠিন কাজ। তা ছাড়া পাসওয়ার্ড টাইপ করার সময় সাবধানে থাকতে হয় যাতে পাশের কেউ জেনে না ফেলে। এ সমস্যা দূর করার জন্যই তারা এই সেলফি সুবিধা চালু করেছে। ঠিক কবে নাগাদ এই সুবিধা চালু করা হবে তা নিয়ে অ্যামাজন জানায়নি।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি