এবার বাংলালিংকের অডিট করবে বিটিআরসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২০, ২১:০৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০০:০৪

এবার বাংলালিংকের অডিট করবে বিটিআরসি এবার মোবাইল অপারেটর বাংলালিংকের হিসাব অডিট করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এজন্য দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ৪ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। সোমবার (৬ জানুয়ারি) কমিশনের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, প্রচলিত আইন ও বিধি মোতাবেক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নিজস্ব ব্যয়ে এ অডিট কাজ পরিচালনা করবে। বাংলালিংকের আর্থিক, প্রযুক্তি ও প্রশাসনিক ব্যবস্থাপনা সবই অডিটের আওতায় থাকবে।
জানা গেছে, বিটিআরসি ২০১১ সালে বাংলালিংকের অডিটে গেলেও অডিটর নিয়োগ বাতিল ও অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর থেকে এ বিষয়ে কার্যক্রম থেমে ছিল। নতুন করে এই ঘোষণার ফলে বাংলালিংকের অডিটের বিষয়টি গ্রামীণফোন ও রবির মতো (বিশেষ করে বকেয়া আদায়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ) আবারও সামনে এলো।

/এইচএএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি