ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন ‘বিডি ফ্যাক্টচেক’

টেক রিপোর্ট
২১ জুলাই ২০২০, ২৩:০৩আপডেট : ২২ জুলাই ২০২০, ০০:১৯

ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন ‘বিডি ফ্যাক্টচেক’ ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ ‘কোভিড-১৯’ চূড়ান্ত পর্বে স্টার্ট-আপ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘বিডি ফ্যাক্টচেক’। রানার্স আপ হয়েছে ‘স্বপ্ন জয়’ দল। অপরদিকে উদ্ভাবনী ধারণা বিভাগে প্রথম ‘পাঁচ ফোড়ন’ এবং রানার্স আপ হয়েছে ‘টিম স্বয়ং’।
মঙ্গলবার (২১ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভার্চুয়াল গ্র্যান্ড ফিনালে শেষে বিজয়ী দলের নাম ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, প্রযুক্তির কল্যাণে নারী ও পুরুষ এবং গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য কমেছে। মানুষ এখন ঘরে বসে পণ্য পাচ্ছে। ঘরে বসেই শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে। তিনি আরও বলেন, গত ১১ বছরে প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করার ফলেই এসব সম্ভব হচ্ছে।
চূড়ান্ত পর্বের ১৪টি দলের মধ্যে দুই বিভাগে বিজয়ী হয় চারটি দল। সেরাদের মধ্যে ‘বিডি ফ্যাক্টচেক’ দলের সদস্যরা হলেন কদরুদ্দীন শিশির, মিনহাজ আমান, ও খায়রুন্নাহার। টিম পাঁচ ফোড়নের সদস্যরা হলেন আশিকুর রহমান, আদনান হাসান, প্রিয়ম সরকার ও সাইফুল আলম। রানার্স আপ ‘স্বপ্ন জয়ের’ সদস্যরা হলেন অ্যাশলি সপ্তর্ষি সমাদ্দার, ফায়েজ বেলাল, মুস্তাফিজুর রহমান ও সুলতানা রাজিয়া।
‘টিম স্বয়ং’ দলের সদস্যরা হলেন- কাজী মিতুল মাহমুদ, মোহাম্মদ মুনতাসির ও শাতীল বিনতে মাহমুদ।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছয় মাসে ইরানে ড্রোন-মিসাইলের ১,৩০০ চালান পাঠিয়েছে চীন
ছয় মাসে ইরানে ড্রোন-মিসাইলের ১,৩০০ চালান পাঠিয়েছে চীন
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
ভুলে বিপরীত লেনে উঠে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২
ভুলে বিপরীত লেনে উঠে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত