খরচ কমিয়ে উৎপাদন বাড়িয়েছে প্রোট্র্যাকার

টেক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৩ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৩

গার্মেন্ট প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের সম্প্রতি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। যার মূলে রয়েছে গার্মেন্টসের প্রোডাকশনে আইটি অবকাঠামোতে উন্নত প্রযুক্তির সফটওয়্যার প্রোট্র্যাকার’র সংযোজন।

প্রোট্র্যাকার স্থাপনের পর প্রতিষ্ঠানটি দ্রুতই এর সুবিধা পেতে শুরু করে। আগে যেখানে তাদের উৎপাদন দক্ষতা ছিল ৫৫ শতাংশ প্রোট্র্যাকার ব্যবহারের পর তা ১০ শতাংশ বেড়ে গিয়ে দাঁড়ায় ৬৫ শতাংশে। পাশাপাশি উৎপাদন দক্ষতা পর্যালোচনা করে ম্যানুয়াল প্রক্রিয়ায় নির্ধারিত কর্মী সংখ্যার চেয়ে প্রায় ৬০ জন কর্মী কম নিয়েও আগের চেয়ে বেশি উৎপাদন সম্ভব হয়েছে।

প্রতিষ্ঠানটির আইই প্ল্যানিং ও প্রোডাকশন ডিজিএম আবু সালেহ মো. মূসা বলেন, প্রোট্র্যাকার’র কারণে আমরা এখন যেকোনও জায়গা থেকে মনিটর করতে পারছি। ফলে আমরা যেকোনও মুহূর্তে যেকোনও পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারছি পাশাপাশি জানতে পারছি কোথায় কি হচ্ছে।

প্রোট্র্যাকার’র নির্মাতা প্রতিষ্ঠান স্কাইলার্ক সফট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বি এম শরীফ জানান,প্রোট্র্যাকার সফটওয়্যারটি আরএমজি সেক্টরের জন্য বিশেষভাবে তৈরি করেছি। প্রোট্র্যাকার এমনই একটি সফটওয়্যার যার তথ্য ও উপাত্ত ব্যবহার করে আপনি অতিরিক্ত জনবল ঝেড়ে ফেলে সঠিক উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারবেন।

-বিজ্ঞপ্তি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেয়ালের কোণে জন্মানো অবহেলার শেওলাই প্রকৃতির গুরুত্বপূর্ণ বন্ধু
দেয়ালের কোণে জন্মানো অবহেলার শেওলাই প্রকৃতির গুরুত্বপূর্ণ বন্ধু
মন্টেনেগ্রোকে ৪ গোলের মালা পরিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোকে ৪ গোলের মালা পরিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
এআইয়ের পরামর্শে ওষুধ খেয়ে প্রকৌশলীর মৃত্যু, মামলা করলো পরিবার
এআইয়ের পরামর্শে ওষুধ খেয়ে প্রকৌশলীর মৃত্যু, মামলা করলো পরিবার
যৌন হয়রানির মামলায় আইনজীবীর ৩ বছরের কারাদণ্ড
যৌন হয়রানির মামলায় আইনজীবীর ৩ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন