বাংলাদেশ বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করল: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ২১:৩৭আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:৩৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অরিক্সের বায়োটেক প্লান্ট স্থাপন একটি সময়োপযোগী পদক্ষেপ উল্লেখ করে বলেন এর মাধ্যমে বাংলাদেশ বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করলো। রক্তের প্লাজমা বিশ্লেষণ করে জীবন রক্ষাকারী ওষুধ প্রস্তুত করার পথও সুগম হলো।

 প্রতিমন্ত্রী সোমবার (১ মার্চ) গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে চায়নাভিত্তিক বহুজাতিক কোম্পানি অরিক্স বায়োটেক প্লাজমা প্লান্টের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, চায়নাভিত্তিক প্রতিষ্ঠান অরিক্স বায়োটেক এখাতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যাকগ্রাউন্ডের প্রায় ২ হাজার লোকের কর্মসংস্থান হবে এবং এখাত সংশ্লিষ্ট ১ হাজার কোটি টাকার আমদানি বন্ধ হবে। 

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের প্লাটফর্ম ব্যবহার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই করোনা মোকাবিলায় বাংলাদেশ সফল হয়েছে।  তিনি বায়োটেকনোলজির সফল বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্ঞানভিত্তিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

তিনি বলেন প্রধানমন্ত্রী করোনা মহামারী মোকাবেলায় প্রয়োজনে  লকডাউন দিয়ে ও  তুলে নিয়ে জীবন ও জীবিকা দুটোই সমন্বয় করেছেন।  সুরক্ষা  ম্যানেজমেন্ট  ভেক্সিনেশন কার্যক্রম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, অরিক্স বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান কাজী শাকিল, চায়না অরিক্স বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড বো, বাংলাদেশে নিযুক্ত চীনের কর্মাশিয়াল কাউন্সিলর লিউ জিনহুয়া।

/এইচএএইচ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের