চা বাগান থেকে শ্রমিক দম্পতির লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ জুলাই ২০২৫, ১১:৪৬ আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১১:৪৬

মৌলভীবাজারের জুড়ী উপজেলার একটি চা বাগান থেকে চা-শ্রমিক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা চা বাগানের ফাঁড়ি বাগান এলবিনটিলা থেকে লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া।

ওই দম্পতি হলেন- দিলীপ বুনারজি (৪৭) ও তার স্ত্রী সারি বুনারজি (৩৮)।

স্থানীয় শ্রমিক নেতা হরগোবিন্দ গোস্বামী বলেন, ‘নিহতের ছোট ছেলে লিটন বুনারজি তার মাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করে সাড়া না পেয়ে সামনে গিয়ে দেখেন রাস্তায় পড়ে আছে তার বাবা। পরে আশপাশের লোকজন এসে দেখেন দুজনেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।’

ওসি মুরশেদুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা হয়তো বিষপান করে আত্মহত্যা করেছেন। ঘরের সামনে খালি বোতল পাওয়া গেছে এবং মরদেহের মুখে কিছু দুর্গন্ধ ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

পুলিশ বলছে, এ দম্পতির দুই ছেলে, এক মেয়ে। বড় ছেলে ঢাকায় কাজ করেন, মেয়ে থাকেন দাদার বাড়িতে। ছোট ছেলে মা-বাবার সঙ্গেই থাকতেন।

/কেএইচটি/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক