বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৩

সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে আট দিন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বিএসসিএল জানায়, ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সৌর ব্যতিচারের কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এ সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন সকালে (সকাল ৯টা ২৮ মিনিট থেকে ৯টা ৪৩ মিনিটের মধ্যে) এ ঘটনা ঘটতে পারে।

২৯ সেপ্টেম্বর ৫ মিনিট, ৩০ সেপ্টেম্বর ১০ মিনিট, ১ অক্টোবর ১৪ মিনিট, ২ অক্টোবর ১৫ মিনিট, ৩ অক্টোবর ১৫ মিনিট, ৪ অক্টোবর ১৪ মিনিট, ৫ অক্টোবর ১২ মিনিট ও ৬ অক্টোবর ১০ মিনিটের জন্য এই সমস্যা হতে পারে।

প্রাকৃতিক এ ঘটনার জন্য বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন