চার্জিং পোর্টই থাকছে না আইফোনে

দায়িদ হাসান মিলন
২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৮

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ও অন্য ইলেকট্রনিক ডিভাইস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নীতির প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। নতুন নীতিতে বলা হয়েছে, একই পোর্টযুক্ত ডিভাইস আনার ব্যাপারটিকে প্রতিষ্ঠানগুলোর জন্য বাধ্যতামূলক করতে হবে। এ প্রস্তাব গৃহীত হলে প্রতিষ্ঠানগুলো নিজেদের গুছিয়ে নিতে সময় পাবে ২৪ মাস।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, ইউরোপীয় কমিশনের নীতিতে সব ডিভাইসের জন্য ইউএসবি টাইপ-সি পোর্টের কথা বলা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে সব প্রতিষ্ঠানকে ২৪ মাস পর থেকে বাধ্যতামূলক ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করতে হবে।

ইউরোপীয় কমিশনের নতুন নীতি অ্যান্ড্রয়েডকে খুব একটা প্রভাবিত করবে না। তবে চ্যালেঞ্জের মুখে পড়বে অ্যাপল। কারণ, প্রতিষ্ঠানটি এখনও লাইটনিং পোর্ট ব্যবহার করছে। এক্ষেত্রে অ্যাপলের সামনে দুটি অপশন আছে। একটি হলো, টাইপ-সি পোর্ট ব্যবহার শুরু করা। আর অন্যটি চার্জিং পোর্টই তুলে দেওয়া। অর্থাৎ, অ্যাপলের ডিভাইসে কোনও চার্জিং পোর্ট থাকবে না।

চার্জিং পোর্ট থাকতেই হবে সে বিষয়ে ইউরোপীয় কমিশনের কোনও বাধ্যবাধকতা নেই। এটি নিশ্চিত করে কমিশনের এক মুখপাত্র বলেন, কোনও ডিভাইস শুধু ওয়্যারলেসের মাধ্যমে চার্জ হলে সেটিতে ইউএসবি-সি পোর্ট ব্যবহারের প্রয়োজন নেই।

এ কারণে অ্যাপল চার্জিং পোর্ট তুলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ওয়্যারলেস চার্জার দিন দিন জনপ্রিয় হচ্ছে। অ্যাপল ইতোমধ্যে ম্যাগসেফ নামের একটি ওয়্যারলেস চার্জিং টেকনোলজি নিয়ে এসেছে। তাছাড়া তাদের হাতে সময় আছে আরও দুই বছর। কাজেই চার্জিং পোর্ট তুলে দিতে অ্যাপলকে খুব একটা বেগ পেতে হবে না।

প্রসঙ্গত, ইউরোপীয় কমিশন এক ধরনের পোর্টযুক্ত ডিভাইস আনার ব্যাপারে নতুন প্রস্তাব দিয়েছে বিশেষ একটি উদ্দেশে। তারা ইলেকট্রনিক বর্জ্য কমাতে চায়। নতুন নীতি গৃহীত হলে চার্জার পুনর্ব্যবহারের জন্য ব্যবহারকারীদের উৎসাহিত করবে তারা।

/এইচএএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
শাহজালালে অজ্ঞান পার্টির মূলহোতা গ্রেফতার, ৫৫টি মোবাইল ফোন উদ্ধার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক