রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে কী বলছে টুইটার?

জান্নাতুল মাইশা প্রিয়তা
২৭ অক্টোবর ২০২১, ১২:১১আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২:১১

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ডানপন্থীরা তুলনামূলক বেশি সুবিধা পাচ্ছে। দেখা গেছে, টুইটারের অ্যালগরিদম বামঘেঁষা দলগুলোর চেয়ে ডানঘেঁষা দলগুলোর টুইট ও অন্যান্য খবরাখবর বেশি পরিমাণে ব্যবহারকারীদের কাছে তুলে ধরছে। নিজেদের এক গবেষণায় তারা এ তথ্য জানিয়েছে।

অবশ্য সংস্থাটি দাবি করছে যে, তারা এর কার্যকরণ এখনও ধরতে পারছে না। অ্যালগরিদমের এই বিপত্তি ইতোমধ্যে তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

টুইটার বিশ্বের ৭টি দেশের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান ও স্পেন) রাজনৈতিক দলগুলো ও তাদের কর্মীদের টুইট পর্যবেক্ষণ করেছে। গত বছরের ১ এপ্রিল থেকে ১৫ আগস্ট পর্যন্ত করা লাখ লাখ টুইট বিশ্লেষণ করে তারা এই অ্যালগরিদম-বিভ্রাট সম্পর্কে নিশ্চিত হয়েছে।

টুইটারের মেটা টিম জানিয়েছে, অ্যালগরিদমের এই বিস্ময়কর ব্যাপারটির কারণ অনুসন্ধান করা কোম্পানিটির পরবর্তী লক্ষ্য। এ-সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর এখন পর্যন্ত তাদের কাছে নেই।

গবেষকেরা ধারণা করছেন, রাজনৈতিক দলগুলোর নিজেদের কৌশলের পার্থক্যই হয়তো তাদের করা টুইটগুলোর প্রচার-প্রসারের পার্থক্যের একটা কারণ হতে পারে। তারা আরও বলছেন, টুইটারের অ্যালগরিদম উগ্রবাদীদের রাজনৈতিক মতাদর্শকে লালন করে, গবেষণা এমনটা বলে না

সূত্র: বিবিসি

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
ভিডিও কেটে কেটে রিলস: যেভাবে বিকৃত হয় বাস্তব ঘটনা
এক্সের ফরাসি সদর দফতরে প্যারিসের সাইবার ক্রাইম ইউনিটের অভিযান
ফ্রান্সে এক্স কার্যালয়ে পুলিশের অভিযান, মাস্ককে তলব
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম