ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারে মোবাইল লিংক লাগবে না

ইশতিয়াক হাসান
০৭ নভেম্বর ২০২১, ১০:০০আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১০:০০

হোয়াটসঅ্যাপ চালানোর জন্য প্রাইমারি ডিভাইসকে এখন আর লিংক করা কোনও সেকেন্ডারি ডিভাইসে লগ-ইন থাকার প্রয়োজন নেই। গত কয়েক মাস পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর সম্প্রতি এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই অপারেটিং সিস্টেমে চালু করা যাবে এটি।

ফিচারটির জন্য প্রথমে লিংকড ডিভাইসের বেটা অপশনে ঢুকতে হবে। এরপর এটি চালু করতে পারবে ব্যবহারকারীরা। চালু হলে লিংক করা সব ডিভাইস থেকে আনলিংক হয়ে যাবে। পুনরায় এটি লিংক করে নিতে হবে। নতুনভাবে লিংক হয়ে গেলে এরপর মূল স্মার্টফোনের সঙ্গে লিংকড না থাকলেও চলবে। একইসঙ্গে সব ডিভাইসেই কল এবং চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকবে।

সংবাদ মাধ্যম জিএসএম অ্যারেনা জানায়, এভাবে লিংক করা ডিভাইস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ১৪ দিন পর্যন্ত কাজ করা যাবে। তবে এই সুযোগ আইওএসে থাকলেও লিংক করা ডিভাইস থেকে কোনও মেসেজ ডিলিট করতে পারবে না ব্যবহারকারীরা।

আইওএস থেকে কোনও ট্যাবলেট বা অন্য কোনও স্মার্টফোনে এভাবে সংযোগ করা যাবে না। ফিচারটি ব্যবহার করতে চাইলে হোয়াটসঅ্যাপের সবশেষ সংস্করণ থাকতে হবে।

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
হোয়াটসঅ্যাপের মতো নতুন মেসেজিং অ্যাপ আনছে এক্স, থাকছে যেসব সুবিধা
হোয়াটসঅ্যাপে আসছে ‘স্পয়লার’ ফিচার, ট্যাপ না করলে দেখা যাবে না বার্তা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের