ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারকে আজিয়াটা গ্রুপের সিইও’র অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ১৭:৪৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:৪৫

ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে (১২ ডিসেম্বর)  আজিয়াটা গ্রুপ বারহাদের প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও  দাতো ইজ্জাদ্দিন ইদ্রিস ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সফল বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

রবিবার (৫ ডিসেম্বর) রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম আজিয়াটা গ্রুপের সিইও’র পক্ষ থেকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে অভিনন্দন পত্রটি হস্তান্তর করেন। অভিনন্দন পত্রে আজিয়াটা গ্রুপের সিইও আইসিটি প্রতিমন্ত্রীকে তার তরুণ ও উদ্যমী নেতৃত্বের জন্য প্রশংসা করেন। এছাড়া তিনি আইসিটি বিভাগের অধীন এটুআই প্রকল্পের সহযোগিতায় ন্যাশনাল ইনফরমেশন সেন্টার, ৩৩৩ স্থাপন এবং বিডিঅ্যাপসকে ন্যাশনাল অ্যাপস্টোর হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আইসিটি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজিয়াটা গ্রুপকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের পাশাপাশি একই বছর ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সফল বাস্তবায়ন করতে পারায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্টে রবি আজিয়াটা চ্যাম্পিয়ন
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম