বিশ্ব নিরাপদ ইন্টারনেট দিবস উদযাপিত হচ্ছে

ইশতিয়াক হাসান
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১১ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১১

আজ ৮ ফেব্রুয়ারি, বিশ্ব নিরাপদ ইন্টারনেট দিবস। আজকের এই দিনের মূল লক্ষ্য হলো— ইন্টারনেট সংশ্লিষ্ট সব অংশীদাররা এক হয়ে ইন্টারনেটের এই বিশাল জগতকে নিরাপদ এবং কার্যকরী করে তোলা, বিশেষ করে শিশু এবং যুবকদের জন্য।

প্রতিবছর ফেব্রুয়ারির ৮ তারিখে বিশ্বব্যাপী পালিত হয় এই দিবস। দিবসটির মূল আয়োজক হলো— মিলিতভাবে ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান সেফার ইন্টারনেট সেন্টারের ইনসেফ/ইনহোপ নেটওয়ার্ক বিভাগ। ইনসেফ/ইনহোপ নেটওয়ার্ক বিভাগের মূল কাজ হলো— বিশ্বব্যাপী ইন্টারনেট জগতে অংশীদারদের জন্য একটি স্থান করে দেওয়া, যেখানে তারা ডিজিটাল প্রযুক্তির জটিল, সৃজনশীল এবং দায়িক্তশীল কাজগুলোকে নেতৃত্ব দিতে পারে।

সংবাদ মাধ্যম ফার্স্টপোস্ট জানায়, এবছর এর ১৯তম দিবস পালিত হচ্ছে। এবারের মূল লক্ষ্য— সবার জন্য ভালো ইন্টারনেট। মূল এই কাজের পাশাপাশি এবারের আরেকটি কাজ হচ্ছে ইন্টারনেট ব্যবহারে শিশু এবং যুবকদের জন্য ক্ষতির হারকে কমিয়ে আনা।

তবে দিবসটি মূলত যুবক, অভিভাবক, শিক্ষক, শিশু, রাজনীতিবিদ, সিদ্ধান্ত গ্রহণকারীসহ সবারর জন্যই। এবারের এই ক্যাম্পেইনে ২০০টিরও বেশি দেশ অংশ নিচ্ছে।

প্রসঙ্গত, ২০০৪ সালে ইউরোপিয়ান ইউনিয়নের সেফারবর্ডারস প্রজেক্ট উদ্যোগ নিয়ে ২০০৪ সাল থেকে এই দিবসটির সূচনা করে। এর এক বছর পর ইনসেফ নেটওয়ার্ক এর দায়িত্ব নেয়। এটি প্রথমদিকে তাদের নিজস্ব অঞ্চলের ভেতর সীমাবদ্ধ থাকলেও পরে  বিশ্বব্যাপী ২০০টি দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। মহামারির মধ্যে এর গুরুত্ব আরও বেড়ে যায়। দিবসটির মাধ্যমে সাইবার বুলিং, ডিজিটাল পরিচয় এবং অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সংক্রান্ত বিভিন্ন সমসাময়িক সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা হয়।

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সংসদীয় কমিটির সুপারিশ
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
পথে ইন্টারনেট শেষ? নেট ছাড়াই গুগল ম্যাপ কাজে লাগাবেন যেভাবে
সর্বশেষ খবর
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম