‘তথ্যপ্রযুক্তির প্রতি নবীন শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করবে টেক কার্নিভাল’

বাংলা ট্রেবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২২, ২২:৪৬আপডেট : ২০ মার্চ ২০২২, ২২:৪৬

রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত টেক কার্নিভালের পর্দা নামলো। তিন দিনের এ আয়োজনে দেশের আড়াই শতাধিক স্কুল-কলেজের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। ১৮ মার্চ কার্নিভাল শুরু হয়। এতে সহযোগিতা করে আইসিটি বিভাগ।

রবিবার (২০ মার্চ) কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।

প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, ‘তথ্য প্রযুক্তির নিত্য নতুন আবিষ্কার মানব সভ্যতার উন্নয়নে যে অমূল্য অবদান রেখে চলেছে। এর সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ সাধনের জন্য ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ যে ব্যাপক পরিসরে ইন্টারন্যাশনাল টেক কার্নিভালের আয়োজন করেছে, তা নবীন শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির প্রতি অতি আগ্রহ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পথ দেখাবে।’

তিনি আরও বলেন, ‘আইটি কার্নিভালে ঢাকা মহানগরীসহ সারা দেশের মোট ২৫০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণ করেছে। এছাড়া বিভিন্ন বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, যা আমাদের জন্য প্রেরণাদায়ক।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের আইসিটি বিভাগের প্রভাষক এবং কার্নিভালের আহ্বায়ক রাসেল আহমেদ প্রমুখ।

নানা আয়োজনের মধ্যে ছিল ‘রোবটিক্স ও আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স’ নিয়ে ওয়ার্কশপ। ওয়ার্কশপের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. আব্দুল মান্নান। কি-নোট স্পিকার ছিলেন কনফিগ ভিআর এর প্রতিষ্ঠাতা ও সিইও রুদমিলা নওশিন। ‘বাংলাদেশের আইসিটি সেক্টরে অর্জন’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব  বেলায়েত হোসেন তালুকদার এবং বিশেষ অতিথি ছিলেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক রেজাউল মাকসুদ জাহেদী। ‘ডিজিটাল লিটারেসি’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথি ছিলেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক খায়রুল আমীন এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মাইনুল ইসলাম।

ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে নবীনদের উৎসাহিত করতেই তিন দিনব্যাপী টেক কার্নিভাল আয়োজন করা হয়।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের