মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চার্জ নির্ধারণে কাজ করছে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২২, ২২:০৬আপডেট : ১১ এপ্রিল ২০২২, ২২:০৬

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডাকঘরকে প্রচলিত পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য সরকার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। ডাকঘর ডিজিটাইজেশনে সম্প্রতি প্রণীত ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব’-এর পরামর্শ বাস্তবায়নের মাধ্যমে ডাকসেবার আমূল পরিবর্তনে কার্যক্রম শুরু হয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

সোমবার (১১ এপ্রিল) ঢাকার ডাক ভবন মিলনায়তনে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান। ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন জানান, এমএফএস সার্ভিস চার্জ যৌক্তিক মাত্রায় নির্ধারণের লক্ষ্যে সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে।

নগদ-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম কর্মশালায় নগদ সম্পর্কে উপস্থাপনা পেশ করেন।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, দেশব্যাপী ডাক বিভাগের বিস্তীর্ণ অবকাঠামো ও নেটওয়ার্ক দেশের বড় সম্পদ। এগুলো কাজে লাগাতে না পারলে আমরা কেউই দায় এড়াতে পারবো না। মানি অর্ডারের জায়গায় নগদ যেমন কাজ করছে তেমনি ডাকঘরকে ডিজিটাল যুগের উপযোগী করতে কোন জায়গায় কী কাজ করতে হবে তা নির্ধারিত হয়েছে।

এসময় নগদ-এর প্রযুক্তিগত দক্ষতা বিশেষ করে কেওয়াইসি পদ্ধতি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসে দেশের প্রথম ও সফল একটি পদ্ধতি বলে উল্লেখ করেন মন্ত্রী।

প্রান্তিক পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তিতে নগদ আরও জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডাক ও টেলিযোগাযোগ সচিব।

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
তিন মাসে নগদে ৩ হাজার কোটি টাকা সরকারি ভাতা বিতরণ  
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম