বাংলাদেশের প্রস্তাবে সম্মতি দিলো ভুটান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ২০:৪১আপডেট : ২০ এপ্রিল ২০২২, ২০:৫৮

বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানিতে মূল্যের বিষয়ে সম্মতি দিয়েছে ভুটান। শিগগিরই চুক্তি সম্পাদন করে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করতে চায় দেশটি।

জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রী সর্বশেষ বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাছে ব্যান্ডউইথ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তারা কম দামে ব্যান্ডউইথ নেওয়ার আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ভুটানকে একটি মূল্য অফার করে। ভুটান অতি সম্প্রতি সেই দামে সম্মতি দিয়ে বাংলাদেশকে জানিয়েছে, তারা ওই দামেই ব্যান্ডউইথ নিতে আগ্রহী। 

এ প্রসঙ্গে দেশের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বুধবার (২০ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভুটান বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করতে সম্মত হয়েছে। ভারত ও সৌদি আরবের পর ভুটান আমাদের ব্যান্ডউইথ নিলো। আশা করি ভারতে রফতানি দ্বিগুণ হবে। সৌদি আরব ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে। আশা করছি মালয়েশিয়ায়ও আমরা ব্যান্ডউইথ রফতানি করতে পারবো।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুটান সরাসরি বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিতে পারবে না। ভারতের ভূ-ভাগ দিয়ে ক্যাবল টেনে নিতে হবে। ভুটান ভারতের সঙ্গে এ ব্যাপারে আলাপ করে বাংলাদেশকে তার চূড়ান্ত অবস্থান জানালে চুক্তি হবে। এরপরই শুরু হবে রফতানি।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাগামহীন’ আচরণে উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর
শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে মালয়েশিয়ায় নতুন নিয়ম
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি