প্রতিবন্ধীদের কর্মক্ষম করতে হাইটেক পার্কে প্রকল্প নেওয়া হয়েছে: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২২, ২০:২৪আপডেট : ০১ মে ২০২২, ২১:৩৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান ও কর্মক্ষম করে গড়ে তুলতে দেশের হাইটেক পার্কগুলোতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ‘প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষমদের যেন পরিবার ও  দেশের বোঝা মনে না করা হয়, সেই লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে ২ হাজার ৫০০ প্রতিবন্ধীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।’ তাদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরি মেলার আয়োজন ও পড়ালেখার জন্য ব্রেইল টেকনোলজি ও প্রযুক্তিগত সমাধান বের করা হয়েছে বলেও তিনি জানান।

রবিবার (১ মে) সিংড়া পৌরসভার আয়োজনে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে পৌরসভার ১৭৫ জন প্রতিবন্ধীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও পথশিশুদের মাঝে নতুন পোশাক খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলক সিংড়াকে উন্নত আধুনিক সিংড়ায় পরিণত করতে সবাইকে সম্মিলিত প্রয়াসে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম।

পরে প্রতিমন্ত্রী প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে পোশাক, খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া প্রতিমন্ত্রী মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। আইসিটি প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত উদ্যোগে শ্রমিককে মালিকে পরিণত করতে দরিদ্র অসহায় শ্রমিকদের মাঝে রিকশা, ভ্যান, সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ করেন।

 

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম