শিশু হারালে হলুদ সংকেত দেবে ইনস্টাগ্রাম

ইশতিয়াক হাসান
০৩ জুন ২০২২, ০৯:১৩আপডেট : ০৩ জুন ২০২২, ০৯:১৩

ইনস্টাগ্রাম সম্প্রতি অ্যাম্বার অ্যালার্ট নামে নতুন একটি ফিচার এনেছে। এর মাধ্যমে কোনও একটি এলাকায় কোনও শিশু হারিয়ে গেলে তা অ্যাম্বার অ্যালার্ট বা হলুদ সংকেতের মাধ্যমে সেই এলাকার সবাইকে জানিয়ে দেওয়া হবে। ফিচারটি আপাতত আমেরিকাসহ আরও ২৪টি দেশে চালু করা হয়েছে। সেই সতর্ক বার্তায় হারিয়ে যাওয়া শিশুটির বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। যেমন ছবি, বর্ণনা এবং যেখান থেকে সে হারিয়েছে তার লোকেশন। সতর্কবাণীটি বন্ধুদের মাঝে শেয়ার করা যাবে।

এ বিষয়ে মেটার ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের পরিচালক এমিলি ভেচার বলেন, আমরা জানি যে, হারিয়ে যাওয়া শিশুকে পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় যদি অনেক বেশি মানুষ সে বিষয়ে অবগত হয়। বিশেষত যদি এটাকে অল্প কয়েক ঘণ্টার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়।

তিনি আরও বলেন, এই আপডেটের মাধ্যমে যদি এই অ্যাম্বার অ্যালার্টটি আইন প্রয়োগকারী বাহিনীর মাধ্যমে সক্রিয় করা হয় এবং কোনও ব্যবহারকারী যদি সেই এলাকায় অবস্থান করে তাহলে সে তার ইনস্টাগ্রাম ফিডে সেটা দেখতে পারবে।

সিএনএন জানায়, অ্যাম্বার অ্যালার্ট ফিচারটি ফেসবুক চালু করে ২০১৫ সালে। আর ফেসবুকের প্রতিদ্বন্দ্বী গুগল এটি চালু করে ২০১২ সালে তার সার্চ এবং ম্যাপ টুলে। অ্যালার্টটিকে লক্ষ্য করতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর প্রোফাইলে কোন শহর দেওয়া আছে সেটি দেখাবে। সেইসঙ্গে তার আইপি অ্যাড্রেস এবং লোকেশন সার্ভিসের মাধ্যমে তার অবস্থান নির্ণয় করবে।

এদিকে মেটার এই ঘোষণার বিষয়ে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন’র কার্যনির্বাহী প্রধান এবং প্রেসিডেন্ট মাইকেল ডিলাউনি বলেন, হারিয়ে যাওয়া শিশুর উদ্ধারে ছবি খুব জটিল একটি টুল। তবে ইনস্টগ্রামের এই টুলটি ব্যবহার করে আমরা অনেক বেশি মানুষের কাছে হারিয়ে যাওয়া শিশুটির ছবি পৌঁছে দিতে পারবো।

/এইচএএইচ/আইএ/ইউএস/
সম্পর্কিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
আগের পোস্ট কেন মুছলেন সৈয়দ রাসেল?
ইমরানের ‘আরেকটা নতুন অধ্যায় শুরু’
সর্বশেষ খবর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
উপজেলাটিতে এক সপ্তাহে কুকুরের কামড়ে আহত ১১০
উপজেলাটিতে এক সপ্তাহে কুকুরের কামড়ে আহত ১১০
ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা বছরে কত বেতন পান?
ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা বছরে কত বেতন পান?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি