মোবাইল সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৩, ১০:০২ আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১০:০২

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন সিম বিক্রি করতে পারবে। এর আগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি অপারেটরটির সব ধরনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়।  

সোমবার (২ জানুয়ারি) বিটিআরসি সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে চিঠি দিয়েছে গ্রামীণফোনকে। ফলে গ্রামীণফোনের সিম বিক্রিতে আরও কোনও বাধা থাকলো না। বিষয়টি নিশ্চিত করেছেন টেলিকম অপারেটরটির হেড অব কমিউনিকেশন খায়রুল বাসার।

‘গ্রামীণফোনের সেবার মান খারাপ’— এই অভিযোগ তুলে বিটিআরসি গত বছরের ২৯ জুন গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘সিম বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নোটিশ আমরা পেয়েছি।’

গ্রামীণফোনের দাবি, তারা সেবার মান (কোয়ালিটি অব সার্ভিস) বাড়াতে করণীয় সব করেছে। সবশেষ নিলামে তরঙ্গ (স্পেক্ট্রাম) কিনে তা নেটওয়ার্কে সংযোজন, নতুন নতুন টাওয়ার নির্মাণ, টাওয়ারগুলো অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়ে সংযুক্ত করা হচ্ছে। এর ফলে গ্রামীণফোনের সেবার মান বেড়েছে। সেবার মান বেড়েছে কিনা তা পরীক্ষা করার জন্য গ্রামীণফোন চিঠি দিয়েছিল বিটিআরসিকে। পরীক্ষা-নিরীক্ষার পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা করেন ইয়ামি গৌতম
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা করেন ইয়ামি গৌতম
ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো মায়ের
ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো মায়ের
রিয়াদ বিমানবন্দরে হামলার আগে যে কারণে দেওয়া হয়নি সতর্কবার্তা
রিয়াদ বিমানবন্দরে হামলার আগে যে কারণে দেওয়া হয়নি সতর্কবার্তা
সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা: দিনে কত টাকার ক্ষতি হচ্ছে জানেন?
সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা: দিনে কত টাকার ক্ষতি হচ্ছে জানেন?
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস