পেইড ভেরিফিকেশন চালু করলো ফেসবুক-ইনস্টাগ্রাম

ইশতিয়াক হাসান
১৯ মার্চ ২০২৩, ১৪:৪০আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৪:৪০

পেইড ভেরিফিকেশন ফিচার চালু হলো ফেসবুক ও ইনস্টাগ্রামে। প্রাথমিকভাবে ফিচারটি চলবে যুক্তরাষ্ট্রে।

বিবিসি জানায়, ইলন মাস্কের টুইটারের ‘ব্লু ব্যাজ’ পরিষেবার আদলে মেটার ভেরিফায়েড ‘ব্লু ব্যাজ’ ব্যবহারকারীদের জন্য মাসে ১৪ দশমিক ৯৯ ডলার আইওএস ব্যবহারকারীদের জন্য আর ১১ দশমিক ৯৯ ডলার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মূল্য পরিশোধ করতে হবে।

বিবিসি আরও জানায়, নতুন এই ফিচারটি এমন এক সময় এলো যখন ফেসবুক দ্বিতীয়বারের তার ১০ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। মেটার ভেরিফাইড সাবস্ক্রাইবার হতে হলে ব্যবহারকারীকে অবশ্যই ১৮ বছরের হতে হবে। নিরাপত্তার জন্য তাকে সরকারি পরিচয়পত্র জমা দিতে হবে। সংবাদমাধ্যমটি জানায়, গত নভেম্বরে টুইটার ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করে। 

জানা যায়, মেটা আমেরিকায় পরিষেবাটি চালুর আগে দুই মাস ধরে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় পরীক্ষামূলক কার্যক্রম চালায়। গত প্রায় দুই দশক ধরে ফেসবুক ছিল সম্পূর্ণ বিনামূল্যের। এটি অনেকটাই ছিল বিজ্ঞাপনের কারণে এবং পরে তা প্রতিষ্ঠানটির জন্য অনেক বড় রেভিনিউ বয়ে আনে। কিন্তু যখন তার বিজ্ঞাপন থেকে আয় কমতে থাকে তখন প্রতিষ্ঠানটি অন্য প্রক্রিয়ায় আয় বাড়ানোর চেষ্টা শুরু করেছে বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি। ফেসবুক টুইটারের পাশাপাশি স্ন্যাপচ্যাট, টেলিগ্রামও পেইড ভেরিফিকেশন চালু করেছে।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান