বিগে আবেদন জমা দেওয়ার সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৩, ২১:৫৮আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ২১:৫৮

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট-২০২৩ (বিগ) এর আবেদনের সময় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। শুরুতে ২২ এপ্রিল পর্যন্ত আবেদনের সময়সীমা থাকলেও পরবর্তীকালে আগ্রহীদের বিপুল অনুরোধের ভিত্তিতে এবং আবেদনকারীদের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন বিবেচনায় আয়োজক কর্তৃপক্ষ বিগ-২০২৩ -এর আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন অ্যাকাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) এর আয়োজন করছে।

প্রতিযোগিতাটি বাংলাদেশিদের অংশগ্রহণের জন্য উন্মুক্ত। যাদের তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী আইডিয়া ও সমাধান রয়েছে এবং যা দেশের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, এমন উদ্ভাবকদের জন্য বিগ ২০২৩ একটি অন্যতম প্ল্যাটফর্ম। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২৩ এর আবেদনের সময়সীমা বাড়ানোর এই সুযোগটি গ্রহণের মাধ্যমে আগ্রহী স্টার্টআপদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে অনলাইনে (www.big.gov.bd) আবেদন করার অনুরোধ জানিয়েছেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. আলতাফ হোসেন।

বিগ ২০২৩ এ ইতোমধ্যে ৫ হাজারের অধিক আবেদনকারী নিবন্ধন করেছেন, যা অংশগ্রহণকারীদের মধ্যে একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেছে।

বিগ-২০২৩ -এর আবেদন গ্রহণ শেষ হলে শুরু হবে প্রাথমিক বাছাই পর্ব, যার পরের ধাপ হলো— স্টার্টআপদের নিয়ে বুট ক্যাম্প আয়োজন। পরে  চূড়ান্ত পর্যায়ে অভিজ্ঞ বিচারকদের বিবেচনায় সেরা একটি স্টার্টআপকে দেওয়া হবে ১ কোটি টাকার অনুদান। বাকি ৫০টি স্টার্টআপের প্রত্যেকটিকে দেওয়া হবে ১০ লাখ টাকা করে অনুদান। এছাড়া স্টার্টআপদের জন্য বিনিয়োগ, বিশেষ সম্মাননা সনদ, মেন্টরিং-সহ নানা সুযোগ থাকছে বিগ-২০২৩ এর আয়োজনে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক