বিটিসিএল’র ফাইভ-জি রেডিনেস প্রকল্পের দরপত্রের মূল্যায়ন প্রতিবেদনে অহেতুক দেরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৩, ২১:৪৪আপডেট : ২৫ মে ২০২৩, ২১:৪৪

বিটিসিএল’র (বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড) ফাইভ-জি রেডিনেস প্রকল্পের জন্য ‘অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্কের উন্নয়ন’ শিরোনামে একটি টেন্ডার প্রক্রিয়া চলছে। সেখানে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগটি হলো এই প্রকল্পের দরপত্রের মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে অহেতুক দেরি করা হচ্ছে।

এর আগে সরকারের এমওটিএন (মডার্নাইজেশন অব টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ফর ডিজিটাল কানেক্টিভিটি) ফেজ-১ এবং এমওটিএন ফেজ-২ উভয় প্রকল্পের কাজ গত ৭ বছর ধরে বিটিসিএল’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান চৌধুরী জেডটিই’কে দিয়ে আসছেন। এবার টেন্ডার প্রক্রিয়ায় ৬ সপ্তাহ আগে তার কাছে কারিগরি মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়া হয়। কিন্তু তিনি প্রতিবেদনটি অনুমোদন করতে অহেতুক দেরি করছেন।

সংশ্লিষ্টদের ধারণা, মূল্য বেশি ধরায় তার পছন্দের কোম্পানি জেডটিই দরপত্র হারাতে চলেছে। ফলে তিনি মূল্যায়ন প্রতিবেদন পরিবর্তন করে প্রকল্পটি আবারও জেডটিইকে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের চাপ দিচ্ছেন।

টেলিকম খাত বিশেষজ্ঞরা বলছেন, দরপত্র পুনরায় ইস্যু করা হলে এক থেকে দুই বছর সময় নষ্ট হবে। এতে জাতীয় নেটওয়ার্ক নির্মাণ প্রক্রিয়া বিলম্বিত হবে।

এই প্রসঙ্গে বক্তব্য জানতে বিটিসিএল’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে কোনও মন্তব্য করতে রাজি হননি। এর আগে প্রতিবেদকের সঙ্গে দেখা করে বক্তব্য দিতে চাইলেও দীর্ঘক্ষণ বসিয়ে রেখে তিনি দেখা করেননি।

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
বিটিসিএলের নতুন ইন্টারনেট প্যাকেজ ঘোষণা
সিলেটে বিটিসিএলের দুটি গুদামে আগুন
টানা ৮ দিন ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের