বিটিসিএল অফিসের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, সাবেক কাউন্সিলরসহ দুজন গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ২১:২৭আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ২১:২৭

শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) অফিস থেকে ৮ লাখ টাকা মূল্যের ২৪টি ব্যাটারি চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২টি ব্যাটারি উদ্ধার করা হয়।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে পৌর শহরের দক্ষিণ বাজার ও পার্শ্ববর্তী নকলা পৌর শহরের মমেনাকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকার আব্দুর রউফের ছেলে আমির হামজা (৩০) ও পার্শ্ববর্তী নকলা শহরের মমেনাকান্দা এলাকার নূর ইসলামের ছেলে নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর ইয়াদ আলী (৪২)।

পুলিশ জানায়, গত বুধবার (১৬ এপ্রিল) কোনও একসময় বিটিসিএল অফিস থেকে ২৪টি ব্যাটারি চুরি হয়ে যায়। এদিন রাতে ওই অফিসে কোনও নিরাপত্তাকর্মী ছিল না। পরদিন সকালে অফিস কর্মচারীরা ব্যাটারি চুরি হয়েছে দেখতে পান।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে আমির হামজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সে বিটিসিএল অফিসের ব্যাটারি চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রি করার কথা স্বীকার করেন।

এদিকে আমির হামজার দেওয়া তথ্যমতে পার্শ্ববর্তী নকলা উপজেলার পৌরশহরের মমেনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী ও নকলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াদ আলীর দোকান থেকে বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২টি ব্যাটারি উদ্ধারসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বাকি ব্যাটারিগুলো উদ্ধার ও অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
সর্বশেষ খবর
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ