বিটিসিএল, টেলিটক ও টেশিসকে লাভজনক করা সম্ভব: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৪, ২০:০২আপডেট : ২০ জুন ২০২৪, ২০:০২

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, টেলিযোগাযোগ খাতের লোকসানি প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে স্মার্ট সম্পদ ব্যবস্থাপনা অপরিহার্য। দক্ষতা, আন্তরিকতা এবং সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার মধ্য দিয়ে বিটিসিএল, টেলিটক এবং টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) লাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।

বৃহস্পতিবার (২০ জুন) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে বিটিসিএল, টেলিটক ও টেশিসের কার্যক্রম পর্যালোচনায় পৃথক পৃথক সভায় এসব কথা বলেন। সভায় ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মো. মুশফিকুর রহমান, বিটিসিএল-এর এমডি মো. আনোয়ার হোসেন, টেলিটকের এমডি নুরুল মাবুদ চৌধুরী এবং টেশিসের এমডি আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে অব্যবহৃত সম্পদের ব্যবহার, অপ্রয়োজনীয় ব‌্যয় কমানো, বিদ্যমান প্রযুক্তির সর্বোচ্চ ব‌্যবহার নিশ্চিত করার মাধ‌্যমে বছরের পর বছর লোকসানে থাকা প্রতিষ্ঠানগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। এজন্য করণীয় নির্ধারণ ও তার যথাযথ বাস্তবায়নে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। টেলিটক এবং টেশিসকে গর্বিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠায় অব‌্যবহৃত সম্পদের যথাযথ ব‌্যবহার, অপারেশন, ম‌্যানেজমেন্ট, মার্কেটিং সর্বোপরি দক্ষ ব‌্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বিটিসিএলএ-র অব‌্যবহৃত জমির সুষ্ঠু ব‌্যবহার, কলিং অ‌্যাপ আলাপ-এর সেবার মান বাড়ানোর মাধ‌্যমে গ্রাহক বৃদ্ধি, ব্রডব‌্যান্ড ইন্টারনেট জীবন-এর সেবার আওতাবৃদ্ধি এবং অনন্য অবকাঠামোর পরিকল্পিত ব‌্যবহার নিশ্চিত করতে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ‌্যমে বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ কাজে লাগানোর জন‌্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। অনুরূপভাবে টেলিটক ও টেলিফোন শিল্প সংস্থাকে সম্পদ ও প্রযুক্তির সুষ্ঠু ব‌্যবস্থাপনা নিশ্চিত করার মাধ‌্যমে প্রতিষ্ঠান ‍দুটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে সুযোগ কাজে লাগাতে যথাযথ পরিকল্পনা প্রণয়নও বাস্তবায়নের উদ‌্যোগ গ্রহণের জন‌্য নির্দেশনা দেন।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
পলককে ফোন করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘নেটটা একটু স্লো করে দাও’
পলকের রিমান্ড শুনানির দিন আদালত প্রাঙ্গণে হট্টগোল: ৪ আসামি ৩ দিনের রিমান্ডে 
পরিবারের সঙ্গে আধা ঘণ্টা-আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
সর্বশেষ খবর
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ