এমটবের নতুন মহাসচিব মোহাম্মদ জুলফিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৩, ১৯:৪৮ আপডেট : ০৪ জুন ২০২৩, ১৯:৪৮

মোবাইল অপারেটরদের সংগঠন এমটব (অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ) লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকারকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি বিদায়ী মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদের (অব.) স্থলাভিষিক্ত হয়েছেন। নতুন মহাসচিব গত ১ জুন দায়িত্ব গ্রহণ করেন।

এমটবের প্রেসিডেন্ট এরিক অস বলেন, লে. কর্নেল মোহাম্মদ জুলফিকারকে (অব.) মহাসচিব হিসেবে পেয়ে এমটব বোর্ড আনন্দিত। টেলিযোগাযোগ এবং আইসিটি খাতে তার দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা মোবাইল খাতকে নতুন মাত্রা দেবে।

টেলিযোগাযোগ ক্ষেত্রে কারিগরি অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ জুলফিকার মোবাইল নম্বর পোর্টাবিলিটি (এমএনপি) সেবাদানকারী প্রতিষ্ঠান ইনফোজিলিওন টেলিটেক বিডির প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ২৫ বছর টেলিকম ও আইটি সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্ব পালন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার প্রকৌশলে স্নাতক মোহাম্মদ জুলফিকার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বিটিআরসিতে কাজ করেছেন।

নতন মহাসচিব বলেন, ‘আমি এমটব মহাসচিবের দায়িত্ব গ্রহণ করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি। এমটব বোর্ড আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন সে জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ।’

বিদায়ী মহাসচিব এস এম ফরহাদ বলেন, ‘আমাদের সামগ্রিক কার্যক্রমকে নিরবিচ্ছিন্নভাবে সহযোগিতার জন্য আমি এমটব বোর্ড, আমার সহকর্মীসহ স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশের শিক্ষক 
সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশের শিক্ষক 
দিল্লিতে আন্দোলনে দমন ও গণগ্রেফতার বন্ধে শাহবাগে মশাল মিছিল
দিল্লিতে আন্দোলনে দমন ও গণগ্রেফতার বন্ধে শাহবাগে মশাল মিছিল
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা