ডিজিটাল ব্যাংক সেবা প্রদানে প্রযুক্তি উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৩, ২৩:০৫আপডেট : ১৪ জুন ২০২৩, ২৩:০৫

সরকারের ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বেসিস। তবে স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গঠনের এই গুরুত্বপূর্ণ উদ্যোগে প্রযুক্তিখাতের মতামত না নেওয়া এবং প্রযুক্তি উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিতকরণে কোনও পদক্ষেপ না নেওয়ায় হতাশা ব্যক্ত করা হয়েছে।

বুধবার (১৪ জুন) রাজধানীর কাওরানবাজারে বেসিস সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ব্যাংক: সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ৫০-এর বেশি ফিনটেক প্রতিষ্ঠান, আর্থিক সফটওয়্যার কোম্পানি, ব্যাংক ও মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেসিসের সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে, সাবেক সভাপতি ও ফিনটেক কমিটির চেয়ারম্যান ফাহিম মাসরুরের সঞ্চালনায় আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিনটেক কোম্পানি টালিপে’র প্রধান নির্বাহী ড. শাহাদাত খান।

আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংক-কে শুধু সাধারণ ব্যাংকের উন্নত ডিজিটাল সংস্করণ ভাবলে ভুল হবে। পৃথিবীর অন্যান্য দেশে ডিজিটাল ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পেরেছে কেননা সেখানে প্রযুক্তির ব্যবহার মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে প্রযুক্তি খাতের উদ্যোক্তারাই তার নেতৃত্ব দিচ্ছে। আমাদের দেশেও যদি গতানুগতিক ব্যাংক ব্যবস্থার মতো ডিজিটাল ব্যাংকের নীতিমালা বা লাইসেন্স তৈরি করা হয়, তাহলে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য অর্জন হবে না। বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বাংলাদেশ ব্যাংক এর ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডিজিটাল ব্যাংক লাইসেন্স গাইডলাইন তৈরিতে বেসিসের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।

তিনি বলেন, ডিজিটাল ব্যাংক লাইসেন্স যত বেশি উন্মুক্ত করা যায় ততই এই ক্ষেত্রে বেশি উদ্ভাবন আসবে। প্রয়োজনে নির্দিষ্ট শর্ত দেওয়া যেতে পারে। প্রতিটি ডিজিটাল ব্যাংকের মালিকানার নূন্যতম এক- তৃতীয়াংশ প্রযুক্তিখাতের প্রতিষ্ঠান বা উদ্যোক্তাদের থাকার জন্য শর্ত থাকা বাঞ্ছনীয়। ডিজিটাল ব্যাংকের প্রধান নির্বাহী হতে হলে ব্যাংকিং অভিজ্ঞতা বাধ্যতামূলক করা উচিত নয়। যেভাবে বাংলাদেশে প্রযুক্তিখাতের উদ্যোক্তারা সফলভাবে প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফিন্যান্সিয়াল সেবার ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন নিয়ে এসেছে, ডিজিটাল ব্যাংকগুলোও সেভাবেই প্রযুক্তি উদ্যোক্তাদের নেতৃত্বেই তৈরির সুযোগ করে দিতে হবে।

আলোচনার মূল উপস্থাপক ড. শাহাদাত খান বলেন,বর্তমানে ব্যাংকিং সেবা থেকে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। কোনও ব্যাংক তাদের ঋণ দিতে চায় না কারণ তাদের কোনও তথ্য ব্যাংকগুলোর কাছে নেই। এসব ক্ষুদ্র উদ্যোক্তারা বাধ্য হয়ে এনজিওগুলো থেকে বছরে ২৪ শতাংশ সুদে ঋণ নিচ্ছে। ডিজিটাল ব্যাংক এই বিশাল জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা দিতে পারে অনেক কম খরচে। তার জন্য দরকার স্মার্টফোন প্রযুক্তি, ডাটা প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফিনটেক প্রতিষ্ঠান জয়তুন’র প্রধান ও ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, প্রিয়-পে’র প্রধান জাকারিয়া স্বপন, ক্রেডিট কার্ড নেটওয়ার্ক ভিসার পরিচালক সিরাজ সিদ্দিক, ডাটাসফট’র প্রেসিডেন্ট মনজুর মাহবুব, সূর্যপে-র প্রধান ফিদা হক প্রমুখ।

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন: দেশি পণ্যের বড় আয়োজন
বিশ্বব্যাপী সমালোচনার মুখে টিকটক, নীরব বাংলাদেশ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম