গ্রামীণফোন নিয়ে এলো ‘প্রাইম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৯:২৫আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৯:২৫

ডিজিটাল লাইফস্টাইল সাবস্ক্রিপশন সুবিধা ‘প্রাইম’ উন্মোচন করলো গ্রামীণফোন। সোমবার (১৫ জুলাই) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ছিল এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে ছিলেন ‘ফেস অব প্রাইম’ সঙ্গীত শিল্পী প্রীতম হাসান। তিনি গ্রামীণফোনের জন্য একটি বিশেষ গান তৈরি করবেন। গ্রামীণফোন প্রাইমের সুবিধা সম্পর্কেও অনুষ্ঠানে ধারণা দেওয়া হয়।

সাধারণ ফোন প্ল্যানকে ডিজিটাল যুগে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী উপযোগী করে তুলতে মাইপ্ল্যান নতুন করে সাজিয়েছে গ্রামীণফোন। প্রাইম ব্যবহারকারীরা ভ্রমণ, হসপিটালিটি, ডাইনিং, ই-কমার্স, অটোমোবাইল, আইটি সল্যুশন ও স্বাস্থ্যসেবাসহ নানা ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করবেন।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীণফোনের মতো অপারেটরকে সম্মুখ সেনাপতি হিসেবে কাজ করে যেতে হবে।’

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিবসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
গ্রামীণফোনের নিট মুনাফা ২৯৬০ কোটি টাকা, লভ্যাংশ ২১৫ শতাংশ
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গ্রামীণফোনের আয় কমার শঙ্কা 
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম