ওয়াচ হিস্টোরি চালু না থাকলে খালি পেজ দেখাবে ইউটিউব

ইশতিয়াক হাসান
১০ আগস্ট ২০২৩, ২১:২২আপডেট : ১০ আগস্ট ২০২৩, ২১:২২

ওয়াচ হিস্টোরি চালু করা না থাকলে ভিন্ন কৌশলে দেখা যাবে ইউটিউব। পেজ ভর্তি সাজেস্টেড ভিডিও দেখা যাবে না সেটা চালু না থাকলে। গুগল জানায়, ভিউয়ের নতুন এক্সপেরিয়েন্স আনতে এমন পরিবর্তন এনেছে তারা। অর্থাৎ এমনটা হলে ব্যবহারকারী হোমপেজে শর্টস, সাবস্ক্রিপশন ও লাইব্রেরি বাটন না দেখে শুধু সার্চ বার দেখতে পারবে।

সংবাদ মাধ্যম ভার্জ জানায়, এর মাধ্যমে ব্যবহারকারীকে হিস্টোরি চালু রাখতে অনেকটাই বাধ্য করা হবে। আগামী কয়েক মাসেই ফিচারটি চালু হবে বলে মন্তব্য করেছে গুগল। তবে আপাতত সারা পৃথিবীর অল্প কিছু মানুষই এটা দেখতে পারবেন। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা রিকমেন্ডেড ভিডিও’র ঘরে একটি লেখা দেখতে পারবে। সেটা হলো, আপনার ওয়াচ হিস্টোরি বন্ধ। আপনি যেকোনও সময় এটাকে চালু করে আপনার জন্য নির্বাচিত ভিডিওগুলো দেখতে পারবেন।

গুগল জানায়, ফিচারটি চালুর মাধ্যমে ব্যবহারকারীর রিকমেন্ডেড ভিডিও’র তুলনায় সার্চ করে ভিডিও দেখার একটি তুলনামূলক ধারণা পেতে চান তারা। তবে এই ফিচারটি কতটা ব্যাপকভাবে চালু হবে, তা এখনও নিশ্চিত নয় বলে জানায় ভার্জ।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
বহুল প্রতীক্ষিত ‘অ্যাপল ইভেন্ট’ আজ: যেসব চমকের অপেক্ষা
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
ভিউ গণনার নিয়ম বদলাচ্ছে ইউটিউব, ভিডিও চালু হলেই যোগ হবে ভিউ
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ নিয়ে কোনও অনুশোচনা নেই ট্রাম্পের
ইরান যুদ্ধ নিয়ে কোনও অনুশোচনা নেই ট্রাম্পের
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার