শেকড় পাবনা ফাউন্ডেশনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১৯:০৪আপডেট : ২২ মে ২০২৫, ১৯:০৪

শেকড় পাবনা ফাউন্ডেশনের নিজস্ব ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ মে) রাজধানীর উত্তরায় ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সভায় এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খান হাবিব মোস্তফা।

সভায় আগামী তিন মাসের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এর অংশ হিসেবে পাবনা জেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংগঠনের নেতারা জানান, শেকড় পাবনা ফাউন্ডেশন শুধু পাবনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে জাতীয় পর্যায়েও সক্রিয় ও ইতিবাচক ভূমিকা রাখতে চায়। সে জন্য খুব শিগগিরই ‘জাতির মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা’ শীর্ষক একটি জাতীয় সেমিনারের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

শেকড় পাবনা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই পাবনা জেলার আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়নের বিভিন্ন খাতে সংগঠনটির অবদান ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।

সভায় জানানো হয়, ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশের প্রতি একাত্মতা প্রকাশ করায় পাবনার স্থানীয় সব রাজনৈতিক দল ও মতের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি। 
নেতারা বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত অংশগ্রহণ ও সহায়তা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় শেকড় পাবনা ফাউন্ডেশন।

ওয়েব সাইটের ঠিকানা: www.shekorpabnafoundation.org

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
ট্রাম্পকে ব‍্যঙ্গ: ইরানপন্থি ইউটিউব অ‍্যাকাউন্ট বন্ধ, ক্ষোভ তেহরানের
সোশ্যাল মিডিয়ায় ‘শীতল যুগ’, পাবলিক ফিড ছেড়ে এআইয়ে ঝুঁকছেন ব্রিটিশরা
বিজ্ঞাপনে অতিষ্ঠ? একটু চেষ্টা করলেই এখনও ইউটিউবে বিজ্ঞাপন এড়ানোর উপায় আছে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের