বিপ মেসেঞ্জারের সঙ্গে পার্টনারশিপ বাংলালিংকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৩, ১৯:১৩আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৯:১৩

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক বিপ মেসেঞ্জারের সঙ্গে এক্সক্লুসিভ পার্টনারশিপ ঘোষণা করেছে। এই  পার্টনারশিপের আওতায় বাংলালিংক বিপের এক্সক্লুসিভ পার্টনার হিসেবে দেশব্যাপী কোম্পানির ব্র্যান্ডিং, মার্কেটিং ও প্রমোশনে সহযোগিতা করবে। এছাড়া বাংলালিংকের চার কোটি গ্রাহকের জন্য থাকবে বিপের বিশেষ ডাটা বান্ডেল।  

১৯২টি দেশে ব্যবহারকারীরা বিপ মেসেঞ্জার উপভোগ করছে। তাৎক্ষণিক যোগাযোগের ক্ষেত্রে এটি একটি সহজে ব্যবহারযোগ্য অ্যাপ। এতে রয়েছে দ্রুত ও নিরাপদ এনক্রিপটেড মেসেজিং, এইচডিমানের ভয়েস ও ভিডিও কল। এছাড়া ১০৬টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদসহ আরও বিভিন্ন সুবিধা।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত ও বিপ’র প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োখান ইয়কসেকটেপে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা স্মারকে সই করেছেন। সমঝোতা স্মারক অনুষ্ঠানে ভিওন গ্রুপের গ্রুপ সিইও কান তেরজিওগ্লুসহ উভয় প্রতিষ্ঠানের  উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘বাংলালিংক গ্রাহকদের নানামুখী চাহিদা পূরণে আমরা ডিজিটাল-সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছি। এ ক্ষেত্রে অংশীদারিত্ব আমাদের অগ্রগতির জন্য সহায়ক।’

বিপের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োখান ইয়কসেকটেপে বলেন, ‘বাংলাদেশের ব্যবহারকারীদের মধ্যে বিপের জনপ্রিয়তা দেখে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য হলো— বিপকে একটি আন্তর্জাতিক যোগাযোগের অ্যাপ হিসেবে প্রতিষ্ঠিত করা।’

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ভেয়নের প্রতি বাংলাদেশে সাশ্রয়ীমূল্যে স্মার্টফোন সরবরাহের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য সুযোগ-সুবিধার নতুন দুনিয়া
মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর তাগিদ নাহিদের
সর্বশেষ খবর
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত