প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে কেক কাটলেন পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে কেক কাটলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির চিত্রশালায় স্মার্ট চিলড্রেন কার্নিভালে এই কেক কাটা এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এ সময় শিশুদের কেক খাইয়ে দেন এবং স্মার্ট চিলড্রেন কার্নিভালে স্থাপিত বিভিন্ন স্টলে গিয়ে তাদের সঙ্গে খেলা করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ‘নগরীতে শিশুদের জন্য আয়োজন থাকে একেবারে কম। ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধারদের আনন্দ দিতে তেমন উদ্যোগ নেই বললেই চলে। সে জন্যই বৈষম্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে একটি আনন্দঘন পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতে এই বিশেষ আয়োজন হাতে নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন; ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ তৈরির রূপকল্প দিয়েছেন; ইন্টারনেট, বিদ্যুৎ সুবিধাসহ মৌলিক চাহিদা পূরণ করে আমাদের একটি মধ্যম আয়ের মর্যাদাশীল বাংলাদেশ উপহার দিয়েছেন তিনি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘মেধা-শ্রম দিয়ে অসাধ্য সাধনের মাধ্যমে কীভাবে সংগ্রামী জীবনে জয়ী হওয়া যায় তা ভবিষ্যৎ প্রজন্মকে জানাতেই আইসিটি বিভাগ ‘‘শেখ হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’’ তৈরি করেছে।’

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শিশু পরিবার ও পথশিশু মিলে জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আইসিটি সচিব মো. সামসুল আরেফিন, বিসিসি নির্বাহী পরিচালক রণজিৎ কুমারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি