অব্যবহৃত ইন্টারনেট ব্যবহারের কোনও লিমিট আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৪, ২১:১৪আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ২৩:১২

ডাটা (ইন্টারনেট) প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডাটা ব্যবহারের যে সীমাবদ্ধতার (লিমিট) শর্ত ছিল, তা তুলে নেওয়া হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এই শর্ত তুলে নিয়েছে।

এই সিদ্ধান্তের ফলে অব্যবহৃত ডাটা ব্যবহারের কোনও লিমিট আর থাকলো না। যতটুকু ডাটাই গ্রাহক পান না কেন তা তিনি ব্যবহার করতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির কমিশনার শেখ রিয়াজ আহমেদ বলেন, ‘এজন্য (অব্যবহৃত ডাটা পেতে) গ্রাহককে আবারও ওই প্যাকেজই কিনতে হবে। তাহলে যেটুকু ডাটা অব্যবহৃত থাকতো, তার পুরোটাই ক্যারি ফরোয়ার্ড হবে (নতুন প্যাকেজে)।’   

এতদিন ৫০ জিবি পর্যন্ত অব্যবহৃত ডাটা একই প্যাকেজে ক্যারি ফরওয়ার্ড হতো। এখন গ্রাহকের যত ডাটাই অব্যবহৃত থাকুক, পুরোটাই গ্রাহক পাবেন এবং শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

জানা গেছে, বিটিআরসি মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা-২০২৩’ সংশোধন করেছে। চলতি বছরের শুরুতেই বিটিআরসি এই সিদ্ধান্তের কথা মোবাইল ফোন অপারেটরগুলোকে জানিয়ে দিয়েছে।

সংশোধনীতে বলা হয়েছে, গ্রাহকের ডাটা প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডাটা বোনাসসহ ক্যারি ফরওয়ার্ড হবে— যদি গ্রাহক আগের প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একই ডাটা প্যাকেজ (ভিন্ন মেয়াদ হলেও) কেনেন।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাগামহীন’ আচরণে উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর
শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে মালয়েশিয়ায় নতুন নিয়ম
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম