ফেসবুকে সেভ-লাইক দেওয়া রিলগুলো আবারও দেখবেন যেভাবে

ইশতিয়াক হাসান
২১ জানুয়ারি ২০২৪, ২০:৫২ আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২১:২৭

টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রিল নামে একটি ফিচার আনে মেটা। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ১৫ থেকে ৯০ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারেন। ভিডিওগুলোতে মিউজিক এবং স্পেশাল ইফেক্ট দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এটি একটি স্বল্পমেয়াদি ভিডিও ফিচার হলেও এখানে অনেক সময়ই গুরুত্বপূর্ণ বা শিক্ষামূলক ভিডিও থাকে। সেসব ভিডিও আবারও দেখতে চাইলে সেগুলোতে লাইক বা সেভ দিয়ে রাখলে পরবর্তীকালে ভিডিওগুলো আবারও দেখার সুযোগ পাওয়া যায়। কেননা, সেগুলো বিভিন্নভাবে ফেসবুকের ইতিহাসে জমা থাকে। তবে সেভ করা রিল খুব সহজে বের করা গেলেও লাইক দেওয়া রিল বের করার ক্ষেত্রে একটু জটিলতা রয়েছে। জেনে নেওয়া যাক কীভাবে রিলগুলো বের করতে হয়—

সেভ করা রিল দেখতে চাইলে

কোনও রিল সেভ করার অর্থই হলো সেগুলো পরবর্তী সময়ে দেখার প্রয়োজন হতে পারে। ব্যবহারকারী প্রয়োজন মনে করলেই সাধারণত রিল সেভ করে রাখেন।

অ্যান্ড্রয়েড বা আইওএস থেকে দেখতে চাইলে

১) অ্যাপটি চালু করতে হবে।

২) ভিডিও ট্যাবে গিয়ে রিল সিলেক্ট করতে হবে।

৩) বিভিন্ন রিল চালু হবে। সেখানে ওপরের ডান পাশে প্রোফাইলের আইকনে ট্যাপ করতে হবে।

৪) এখান থেকে ‘সেভড’ সিলেক্ট করতে হবে।

৫) এখানেই সেভ করা সব রিল পাওয়া যাবে।

উইন্ডোজ বা ডেস্কটপ থেকে দেখতে চাইলে

১) ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করতে হবে।

২) রিল ট্যাব সিলেক্ট করতে হবে।

৩) এরপর সেভড রিলসে ক্লিক করতে হবে।

ফেসবুকে লাইক দেওয়া রিল দেখতে চাইলে

সাধারণত কোনও রিল ভালো লেগে থাকলে আমরা সেটাকে লাইক দিই। কিন্তু দেখা যায়, অনেক সময় লাইক দেওয়া রিলও দেখার প্রয়োজন পড়তে পারে। এখানে গেলে এর আগের সব অ্যাক্টিভিটিই পাওয়া যাবে। সেখান থেকে লাইক দেওয়া রিল বেছে নিতে হবে।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক
কমিটি শুধু ফেসবুকেই, অনুমোদনহীন বলছে আওয়ামী আইনজীবী পরিষদ
ফেসবুকের পুরোনো পোস্ট অন্য প্ল্যাটফর্মে নেবেন যেভাবে
সর্বশেষ খবর
‘মেসি না থাকায় আর্জেন্টিনাকে হারানোর ভালো সুযোগ তৈরি হয়েছে’ 
‘মেসি না থাকায় আর্জেন্টিনাকে হারানোর ভালো সুযোগ তৈরি হয়েছে’ 
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে রাজধানী স্বাভাবিক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে রাজধানী স্বাভাবিক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
ধামরাইয়ে আরও একটি বাসে আগুন, কারণ খুঁজছে পুলিশ
ধামরাইয়ে আরও একটি বাসে আগুন, কারণ খুঁজছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক