আইএসপিএবি’র নির্বাহী কমিটির নির্বাচন শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৪, ১৮:০৯আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৮:০৯

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১৬ মার্চ)। ওইদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে জাতীয় সংসদের হুইপ মো. নজরুল ইসলাম বাবু এবং সদস্য হিসেবে জে.এ.এন. অ্যাসোসিয়েটস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ এইচ কাফী এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডের পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প দক্ষতা উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বীরেন্দ্র নাথ অধিকারী দায়িত্ব পালন করবেন। নির্বাচনি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাক এবং সদস্য হিসেবে সামিয়া ট্রেডিং’র সত্ত্বাধিকারী ও এফবিসিসিআই’র পরিচালক হাফেজ হারুন ও ন্যাশনাল পিভিসি পাইপ প্রোডাক্ট’র সত্ত্বাধিকারী মো. আবুল খায়ের দায়িত্ব পালন করছেন।

ভোটে সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯টি পদের জন্য ১৪ জন প্রার্থী এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪টি পদের জন্য ১১ জন প্রার্থী রয়েছেন।

সাধারণ সদস্যের প্রার্থীরা হলেন— মো. এমদাদুল হক,  নাজমুল করিম ভূঁঞা,  মো. আসাদুজ্জামান (সুজন),  মো. জোবায়ের আল মাহমুদ হোসাইন, মো. আনোয়ারুল আজিম,  মাহবুব আলম (রাজু),  সাকিফ আহমেদ, এ এম কামাল উদ্দীন আহমেদ সেলিম, আশরাফ উদ্দিন, সাব্বির আহমেদ, সাইফুল ইসলাম সিদ্দিক, মঈন উদ্দিন আহমেদ, মোহাম্মদ এ কাইউম রাশেদ ও এস এম জাকির হোসাইন।

সহযোগী সদস্যের প্রার্থীরা হলেন— মোহাম্মদ আলমগীর হোসেন,  ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন,  মো. আরমান হোসেন,  দিপংকর বড়ুয়া, মো. জুবায়ের ইসলাম,  মো. নাছির উদ্দীন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. মাহামুদুল হাসান আরিফ, মো. অহিদ উল্লাহ স্বপন, রাইসুল ইসলাম তুহিন ও মাসুদ রানা জীবন।

ভোট অনুষ্ঠানের পরে ১৮ মার্চ নির্বাচিত ১৩ জন তাদের মধ্যে থেকে কার্যনির্বাহী কমিটিতে পদ বণ্টনের নির্বাচন করবেন। সাধারণ ও সহযোগী সদস্য শ্রেণি সব মিলিয়ে এবারে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৫ জন। 

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম