ঢাকায় অনুষ্ঠিত হলো ডাটাডেভেলপ প্রাইজ ২০২৬ প্রতিযোগিতা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ১৫:৫৭ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৫:৫৭

কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা এবং আধুনিক প্রযুক্তির যুগোপযোগী ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আরও স্বচ্ছ, দক্ষ ও টেকসই করে তোলার প্রত্যয়ে ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬ বিডি কেস প্রতিযোগিতা’। অ্যাকাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ এর উদ্যোগে সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী, শিক্ষক, মেন্টর, পোশাক খাতের পেশাজীবী এবং করপোরেট প্রতিনিধি মিলিয়ে পাঁচ শতাধিক মানুষের সমাগম ঘটে।

বাস্তবসম্মত ব্যবসায়িক ও শিল্পখাতের চ্যালেঞ্জ মোকাবিলায় ডেটা ও প্রযুক্তির প্রয়োগ বাড়াতে এই উদ্যোগের সাথে যুক্ত ছিল বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ-এর ৩৫০টি শীর্ষস্থানীয় সদস্য সংস্থা। কয়েকটি ধাপ ও মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের এই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো থেকে ৭০ জন অভিজ্ঞ পেশাজীবীকে বাছাই করা হয়। পরবর্তীতে তারা ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যৌথভাবে বহুমুখী টিম গঠন করে এই প্রতিযোগিতায় অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে অ্যাকাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের স্ট্র্যাটেজিক পার্টনার এবং মাস্টার ট্রেইনার হেনরি শু আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তি বাংলাদেশে ছড়িয়ে দেয়ার বিষয়ে তুলে ধরেন নিজের দৃষ্টিভঙ্গি।

তিনি বলেন, একা আনন্দ উপভোগ  করার চেয়ে সবার সঙ্গে ভাগ করে নেয়া অনেক বেশি উপভোগ্য। হংকংয়ের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের গার্মেন্টস খাতকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে কাজ করছি।>

অনুষ্ঠানের মাঝ পর্বে শিক্ষার্থীদের ৫টি পৃথক দল তাদের টেক্সটাইল ও পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের উদ্ভাবনী কেস প্রেজেন্টেশন উপস্থাপন করে বিচারকদের সামনে। যেখানে প্যানেল বিচারকদের বিবেচনায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে টিম লেজারার্স। এছাড়া অনুষ্ঠানে বিজয়ী দল, মেন্টর ও সাব-মেন্টর এবং বিচারকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল লেজারার্স গার্মেন্ট সম্পূর্ণ স্পন্সরশিপে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের হংকং সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ‘ডেটা ডেভেলপ প্রাইজ হংকং ২০২৬ কেস কম্পিটিশন’-এ সরাসরি অংশগ্রহণের গৌরব অর্জন করে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, বাংলাদেশি হিসেবে আমরা সবাই এই বিষয়ে গর্ববোধ করি যে, চীনের পরেই বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। আমাদের দেশে বিশ্বমানের শিল্প প্রতিষ্ঠান আছে। যখন তরুণ শিক্ষার্থী এবং তরুণ মস্তিষ্ককে তৈরি পোশাক খাতের গুরুত্বপূর্ণ নানা বিষয় ও চ্যালেঞ্জ নিয়ে প্রতিযোগিতা করার সুযোগ দেয়া হয়, তখন তা চমৎকার একটি উদ্যোগ।

বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বর্তমান অর্থসংকট কিংবা গ্যাস ও বিদ্যুতের ঘাটতি একটি সাময়িক বাধা মাত্র। ম্যানচেস্টার ও চীনের পর বিশ্ব টেক্সটাইল শিল্পের মূল কেন্দ্র এখন বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্থানান্তরিত হচ্ছে। তাই এই খাতের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।

প্রতিযোগিতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রেড ক্রিসেন্ট এবং অরবিসের তহবিলে বিশেষ অনুদান প্রদান করে লিজ ফ্যাশন ও লিডা টেক্সটাইল।

আয়োজকরা বলছেন, এই উদ্যোগের ফলে একাডেমিয়া এবং শিল্প খাতের দূরত্ব ঘুচে যাবে এবং তরুণ প্রতিভারা এআই ও ডেটা প্রযুক্তির সাহায্যে বাংলাদেশের পোশাক শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে।

/এএ/
সম্পর্কিত
হত্যাকাণ্ডের ঘটনায় ভুয়া তথ্য দিলো ক্লড এআই
পডকাস্ট স্টার্টআপ হোক্সের সঙ্গে অ্যাপলের চুক্তি
আম্বানিকে টেক্কা দিতে ভারতে ‘পানির দামে’ স্যাটেলাইট ইন্টারনেট দেবেন মাস্ক
সর্বশেষ খবর
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
সৌদি আরবে নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে
সৌদি আরবে নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে
শাহজালালে এবার আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি
শাহজালালে এবার আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম