দায়িত্ব নিলেন বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১৮:১২ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৮:১২

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান (অব.)। ১৫ নভেম্বর সরকার তাকে এ পদে নিয়োগ দেয় এবং ১৮ নভেম্বর তিনি যোগদান করেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে নেতৃত্ব, প্রশাসন ও তথ্যপ্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। সেনা সদর দপ্তরের আইটি পরিদপ্তরের পরিচালক, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের কমান্ডার এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্টসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন ওয়াহিদ-উজ-জামান। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালকও ছিলেন তিনি। এ ছাড়া কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ায় জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন।

ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ও তিনটি স্নাতকোত্তর ডিগ্রিধারী এই কর্মকর্তা ইনফরমেশন সিস্টেম সিকিউরিটিতে স্বর্ণপদক অর্জন করেছেন। তিনি এনডিসি, ওয়ার কোর্স ও আর্মি স্টাফ কোর্স সম্পন্ন করেছেন। তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিশেষ দক্ষতাসম্পন্ন ওয়াহিদ-উজ-জামান সেনাবাহিনীর নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও সফটওয়্যার উন্নয়ন, এমআইএসটিতে ‘সাইবার জিম’ প্রতিষ্ঠা এবং সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়নে ভূমিকা রেখেছেন। তিনি ‘এসবিপি’ এবং দুবার ‘বিএসপি’ পদকে ভূষিত হয়েছেন।

তার নেতৃত্বে বিটিআরসির কার্যক্রম গতিশীল হওয়ার পাশাপাশি টেলিযোগাযোগ ও ডিজিটাল যোগাযোগের উন্নয়ন, সাইবার নিরাপত্তা জোরদার, সেবার মানোন্নয়ন ও গ্রাহকস্বার্থ সংরক্ষণের উদ্যোগ আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

 

/এএ/
সম্পর্কিত
ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা তৈরি করবে গুগল ম্যাপস, যুক্ত হলো নতুন এআই ফিচার
১৩৭ মিলিয়ন ভিউয়ে বদলে গেলো শিশুর জীবন
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
সর্বশেষ খবর
কারাগারে জ্যোতিকা জ্যোতি, ছিলেন অশ্রুসিক্ত
কারাগারে জ্যোতিকা জ্যোতি, ছিলেন অশ্রুসিক্ত
আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্ভোগের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ
আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্ভোগের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে ‘হত্যার পর মাটিচাপা’: পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে ‘হত্যার পর মাটিচাপা’: পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ
কর দিতে চান ব্যবসায়ীরা, বাধা প্রাতিষ্ঠানিক হয়রানি: হোসেন জিল্লুর
কর দিতে চান ব্যবসায়ীরা, বাধা প্রাতিষ্ঠানিক হয়রানি: হোসেন জিল্লুর
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা