আজকের আবহাওয়া: একাধিক অঞ্চলে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির আভাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ মে ২০২৩, ১২:৪৩আপডেট : ০২ মে ২০২৩, ১২:৪৩

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্রগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হলো। এই প্রতিবেদনটি আজ মঙ্গলবার (০২ মে) সকাল ৯টা থেকে বুধবার (০৩ মে) সকাল ৯টা পর্যন্ত প্রযোজ্য।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৮১%
আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৫টা ২৪ মিনিটে।

আগামী তিন দিন (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থা: বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবান: ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস।

/ইএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি