সারা দেশেই বৃষ্টির পূর্বাভাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৩, ১৬:১১ আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৬:২০

মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে রয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর লঘুচাপের বর্ধিতাংশের অক্ষ ভারতের রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট অপর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায় ২৪ মিলিমিটার। এছাড়া বরিশাল, চাঁদপুর, রাঙামাটি, নীলফামারীর সৈয়দপুর, নওগাঁর বদলগাছী ও মাদারীপুরে ১, যশোর, চট্টগ্রাম, কুড়িগ্রামের রাজারহাট, সিরাজগঞ্জের তাড়াশ ও টাঙ্গাইল ২, কুমিল্লা, গোপালগঞ্জ ৩, সীতাকুণ্ড ও সিলেটে ৫, কক্সবাজারের কুতুবদিয়া ও কিশোরগঞ্জের নিকলীতে ৭, নেত্রকোনায় ৮, পটুয়াখালীতে ৯, রংপুর ও রাজশাহীতে ১০, ঈশ্বরদীতে ২০, বগুড়ায় ১১, নোয়াখালীর মাইজদী কোর্ট ও হাতিয়া, টেকনাফ,  চুয়াডাঙ্গা, ভোলা ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩, পটুয়াখালীর খেপুপাড়ায় ১৫, কুষ্টিয়ার কুমারখালী ১৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কমেছে সবজির দাম, মাছ-মাংসের দাম অপরিবর্তিত
কমেছে সবজির দাম, মাছ-মাংসের দাম অপরিবর্তিত
‘কার সঙ্গে আলোচনা করছি বুঝতে ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে’
‘কার সঙ্গে আলোচনা করছি বুঝতে ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে’
সাঈদীর মামলার বাদীকে গোপনে ‘গার্ড অব অনার’, রাতে কবর খুঁড়ে দাফন করলেন স্ত্রী-মেয়ে-বোন
সাঈদীর মামলার বাদীকে গোপনে ‘গার্ড অব অনার’, রাতে কবর খুঁড়ে দাফন করলেন স্ত্রী-মেয়ে-বোন
মেঘের কোলে হারানো ইনকাদের বিস্ময়, পাহাড়ের চূড়ায় রহস্যময় মাচু পিচু
মেঘের কোলে হারানো ইনকাদের বিস্ময়, পাহাড়ের চূড়ায় রহস্যময় মাচু পিচু
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ