চলতি সপ্তাহে গরম কমার সম্ভাবনা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪১ আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪১

চলতি সপ্তাহে দেশে দাবদাহ কমার কোনও সম্ভাবনা নেই। গরম ও বৃষ্টির এ পরিস্থিতি থাকবে সপ্তাহজুড়েই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বলে তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদফতর জানায়,মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়,  ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপ-প্রবাহের বিষয়ে বলা হয়, ফেনী জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা রবিবার (৩ সেপ্টেম্বর) ছিল ঈশ্বরদীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  এছাড়া ঢাকায় আজ  ৩৪ দশমিক ২,

রাজশাহীতে ৩৪ দশমিক ৬, রংপুরে ৩৫ দশমিক ৫, ময়মনসিংহে ৩৪ দশমিক ৫, সিলেটে ছিল ৩৩ দশমিক ৫, আজ ৩৭ দশমিক ২, সিলেটে ৩৪ দশমিক ৪, খুলনায় ৩৩ এবং বরিশালে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ‘চলতি মাসে এমনই গরম থাকবে। আবার মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টিও হবে। আগামী ৬ সেপ্টেম্বর সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে তাপপ্রবাহ আগামী কয়েকদিন একই রকম থাকতে পারে।’

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৫ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, কমবে কবে?
তীব্র গরমে সুস্থ থাকতে কী করবেন, কী করবেন না
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নেতা শহিদুল গ্রেফতারের পর থানায় অসুস্থ, পাঠানো হলো ঢাকায়
আওয়ামী লীগ নেতা শহিদুল গ্রেফতারের পর থানায় অসুস্থ, পাঠানো হলো ঢাকায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
স্ত্রী-মেয়ে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার দাফনের ঘটনা তদন্তে কমিটি হবে: মন্ত্রী
স্ত্রী-মেয়ে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার দাফনের ঘটনা তদন্তে কমিটি হবে: মন্ত্রী
তেলবাজদের নিয়ে বিদেশ সফর, জানেও না কেন যাচ্ছে, আবার বলছে প্রথমবার বিমানে: মাসুদ
তেলবাজদের নিয়ে বিদেশ সফর, জানেও না কেন যাচ্ছে, আবার বলছে প্রথমবার বিমানে: মাসুদ
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি